Sunday, April 5, 2026

দিঘা যাওয়ার পথে লরি- স্করপিওর মুখোমুখি ধাক্কায় মৃত ৪!

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের বেলদার ৬০ নম্বর জাতীয় সড়কের রানিসরাইয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা (Belda Road Accident) । শনিবার সকালে দিঘা (Digha ) যাওয়ার পথে লরি- স্করপিওর মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যুর খবর মিলেছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তা খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা প্রত্যেকেই স্করপিও গাড়ির যাত্রী ছিলেন। এদিন সকাল ছটা নাগাদ আসানসোল থেকে খড়গপুর হয়ে দিঘা যাচ্ছিল ওই গাড়িটি। বেলদার ৬০ নম্বর জাতীয় সড়কের রানিসরাইয়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিকের লেনে ঢুকে পড়ে। সেদিক থেকে আসা দ্রুতগতির একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।দুর্ঘটনাগ্রস্ত লরি এবং স্করপিওটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। লরি চালক পলাতক। কী কারণে চারচাকা নিয়ন্ত্রণ হারালো তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...