Friday, June 26, 2026

নির্মাণ দুর্নীতি! মোদির গুজরাটে ৪২ কোটি টাকার সেতু ভাঙতে বরাত ৮ কোটির

Date:

Share post:

সম্প্রতি ভেঙেছে সেতু। স্পষ্ট হয়ে গিয়েছে নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে রক্ষণাবেক্ষণের গাফিলতি। কিন্তু নির্মাণেও যে গত এক দশকে কত গাফিলতি ও দুর্নীতি হয়ে চলেছে, তা জ্বলন্ত উদাহরণ আহমেদাবাদের (Ahmedabad) আট বছরের পুরোনো একটি সেতু। নিম্নমানের সামগ্রীতে সেতু তৈরি হওয়ার জন্য আট বছর ধরে প্রায় ব্যবহার না করেই কোটি কোটি টাকা খরচ করে এবার ভেঙে ফেলতে হবে সেই সেতু (flyover)। পরিস্থিতি এমনই যে তিন বছর ধরে সেতু ভাঙার জন্য টেন্ডার (tender) করেও সাড়া পাওয়া যায়নি কোনও নির্মাণ সংস্থার। অবশেষে শর্ত বদলে ভাঙার জন্য দায়িত্বশীল একটি সংস্থাকে পাওয়া গিয়েছে।

২০১৭ সালে আমেদাবাদ শহরের হাটকেশ্বর (Hatkeswar) উড়ালপুল তৈরি হয়েছিল। সেই সময় খরচ হয়েছিল প্রায় ৪২ কোটি টাকা। এরপরই অভিযোগ ওঠে এই সেতু তৈরিতে ব্যবহার হয়েছে নিম্নমানের সামগ্রী। আদালতে মামলা হওয়ায় বন্ধ করে দেওয়া হয় উড়ালপুল। ২০২২ সাল থেকে এই উড়ালপুলে (flyover) কোনও রকমের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের (Ahmedabad Municipal Corporation) পক্ষ থেকে নির্দেশ জারি হয় সেতু ভেঙে ফেলার।

আমেদাবাদ পুরসভা তিন বছর ধরে সেতু ভাঙা ও নতুন সেতু নির্মাণের জন্য টেন্ডার প্রকাশ করে। কিন্তু কোনও নির্মাণ সংস্থা সেই টেন্ডারে সাড়া দেয়নি। শেষে টেন্ডারের শর্ত বদলে শুধুমাত্র ভাঙার টেন্ডার জারি হয়। তাতে সাড়া পাওয়া যায়। ৪২ কোটির সেতু ভাঙতে সর্বনিম্ন দাম ওঠে ৭.৯ কোটি টাকা। এর মধ্যে ৩.৯ কোটি টাকা দেবে আমেদাবাদ পুরসভা (Ahmedabad Municipal Corporation)। বাকি ৪ কোটি ভাঙা সেতুর সামগ্রী বিক্রি করে পাওয়া যাবে।

আরও পড়ুন: ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো পরিষেবা, ফের আত্মহত্যার চেষ্টা

মোরবি সেতু বা গম্ভীরা সেতু ভাঙায় গুজরাট প্রশাসনের যে দুর্নীতি ও দুরবস্থা সামনে এসেছে, তাতে মোদির রাজ্যে দীর্ঘদিনের বস্তাপচা রাজনীতির অভ্যাসের বদলের দাবি উঠেছে। সম্প্রতি গুজরাটে উপনির্বাচনে একটি আসনে পরাজয় তার খানিকটা প্রকাশ হয়েছে। এবার সেতু গড়তে ও ভাঙতে যেভাবে কোটি কোটি নাগরিক অর্থ নিয়ে নয়ছয় হচ্ছে আমেদাবাদে, তাতে ফের প্রশ্নে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...