Sunday, April 5, 2026

কংগ্রেস নেতৃত্বের ইতিহাস: সিলেবাস বদলের দাবি রাজস্থানের শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

ইতিহাসের বইতে কংগ্রেস নেতা, নেত্রীদের সময়ের কাহিনী, ছবি ভরা। কিন্তু নেই অটল বিহারী বাজপায়ি বা নরেন্দ্র মোদির কোনও উল্লেখ। সেই ধরনের ইতিহাস (history) বই কীভাবে চলতে পারে বিজেপি শাসিত রাজস্থানে (Rajasthan)। প্রশ্ন তুললেন খোদ শিক্ষামন্ত্রী (education minister)। এবার ইতিহাস বই থেকে কংগ্রেসের (Congress) ইতিহাস সরিয়ে ফেলতে রীতিমত শুরু হয়েছে তদন্ত।

২০২৩ সালে রাজস্থানের ক্ষমতায় আসে বিজেপি। তার আগে কংগ্রেসের সময়ে প্রবর্তিত বই বা সিলেবাস এখনও শিক্ষা ব্যবস্থার অংশ হয়ে রয়ে গিয়েছে। দ্বাদশ শ্রেণির ইতিহাসের (history) পাঠ্য হিসাবে রয়ে গিয়েছে ‘আজাদি কে বাদ কা স্বর্ণিম ভারত কা ইতিহাস’। সেই বইতে গান্ধী ও নেহেরু পরিবারের ইতিহাস, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবদানের বিশদ বর্ণনা রয়েছে। তাঁদের বড় বড় ছবিও রয়েছে। অথচ কোনও বিজেপির শীর্ষ নেতা বা প্রাক্তন, এমনকি বর্তমান প্রধানমন্ত্রীরও উল্লেখ নেই।

আরও পড়ুন: নির্মাণ দুর্নীতি! মোদির গুজরাটে ৪২ কোটি টাকার সেতু ভাঙতে বরাত ৮ কোটির

অটল বিহারী বাজপায়ি বা নরেন্দ্র মোদির মতো প্রধানমন্ত্রীদের উল্লেখ না থাকায় বেজায় খেপলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার। তাঁর দাবি, এই বই কংগ্রেসের (Congress) ছাপা। শিক্ষা দফতরের সিলেবাসে এই ধরনের বই চলতে পারে না। গোটা বিষয়টি পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...