Friday, April 3, 2026

চলতি সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা! রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা 

Date:

Share post:

উত্তরে টানা বৃষ্টি আর দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝে এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের (Cyclonic Formation) আশঙ্কা আবহবিদদের। হাওয়া অফিস (Weather Department) মনে করছে, বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহে দুর্যোগের মুখে পড়তে চলেছে রাজ্য। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় (পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা) ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের জেলা ও উপকূলবর্তী এলাকায় হলুদ সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

বাংলা জুড়ে ‘স্ট্রং মনসুন ফ্লো’ থাকার কারণে আপাতত ঝড় বৃষ্টি চলবে। মঙ্গলবার দক্ষিণের চার জেলায় বৃষ্টি বাড়বে। তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। একদিকে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী অক্ষরেখা অন্যদিকে উত্তর ছত্রিশগড়, পঞ্জাব ও পূর্ব অসমে তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে। কলকাতায় সারাদিন মেঘলা আকাশ। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে শহরে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...