Sunday, April 5, 2026

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা, প্রকাশিত হল প্রভিডেন্ট ফান্ড-এ সুদের হার 

Date:

Share post:

রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF)-সহ অন্যান্য সমতুল্য প্রভিডেন্ট ফান্ডে ৭.১ শতাংশ বার্ষিক সুদের হার বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য এই হার অপরিবর্তিত থাকবে।

অর্থ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সুদের হার সমস্ত সরকার-নিয়ন্ত্রিত প্রভিডেন্ট ফান্ড, যেমন জেনারেল প্রভিডেন্ট ফান্ড (পশ্চিমবঙ্গ সার্ভিসেস), কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (পশ্চিমবঙ্গ), এবং শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বিভিন্ন প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এই সিদ্ধান্তে কর্মীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কেন্দ্রের নীতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। কারণ কেন্দ্রীয় সরকারও তার কর্মীদের জন্য জিপিএফের সুদের হার ৭.১ শতাংশে অপরিবর্তিত রেখেছে। সেই সঙ্গে রাজ্যের কোষাগারের উপর বাড়তি চাপ এড়াতেও এই পদক্ষেপ যৌক্তিক বলে মনে করছেন তারা।

আরও পড়ুন – জর্জ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়র ডিজাইন-এর বার্ষিক সমাবর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...