Friday, March 13, 2026

ঋষভের আউটের দায় মেনে নিচ্ছেন কেএল রাহুল

Date:

Share post:

ঋষভ পন্থের (Rishabh Pant) রান আউটের দায় নিজের কাঁধেই নিলেন কেএল রাহুল (KL Rahul)। একটা ভুল বোঝাবুঝিতে তাদের ১৪১ রানের পার্টনারশিপটা ভেঙে গিয়েছিল। ঋষভ পন্থের (Rishabh Pant) রান আউটের পরই সাজঘরে ফিরে গিয়েছিলেন কেএল রাহুলও (KL Rahul)। এরপর থেকেই নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত সেটা নিয়েই মুখ খুলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁর সেঞ্চুরির জন্য তাড়াহুড়ো করাতেই যে ঋষভ পন্থ আউট হয়েছেন মেনে নিচ্ছেন কেএল রাহুল (KL Rahul)।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তাড়াতাড়ি উইকেট হারালেও কেএল রাহুল (KL Rahul) এবং ঋষভ পন্থের (Rishabh Pant) জন্যই ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। কার্যত তাদের পার্টনারশিপটাই ইংল্যান্ডের ওপর চাপ তৈরি করেছিল। কিন্তু এরপরই সেই বিশ্রী মুহূর্ত। রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ঋষভ পন্থকে। সেটা যে কেএল রাহুলের অতিরিক্ত তাড়াহুড়ো করার জন্যই হয়েছিল তা বলতে কোনও দ্বিধা করেননি তিনি। রাহুল নিজেই নাকি চেয়েছিলেন তাড়াতাড়ি করে সেঞ্চুরিটা করে নিতে। আর সেই কারণেই নাকি রান নেওয়ার জন্য ঋষভকে বাধ্য করেছিলেন।

কেএল রাহুল (KL Rahul) দিনের শেষে জানিয়েছিলেন, “সেই মুহূর্তের আগে বেশ কিছুটা আলোচনা হয়েছিল আমাদের। সেই সময়ই আমি পন্থকে বলেছিলাম যে লাঞ্চ বিরতির আগেই সেঞ্টুরিটা করে নিতে চাইছি। সেই সময় বসিরই বোলিং করছিলেন। আমি ভেবেছিলাম এটাই বোধহয় সবচেয়ে ভালো একটা সুযোগ। কিন্তু দূর্ভাগ্যবশত সেই বলটি সরাসরি ফিল্ডারের হাতে চলে গিয়েছিল”।

কেএল রাহুল এবং ঋষভ পন্থের হাত ধরেই বড় রানের স্বপ্ন দেখতে শুরু করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু একটা ভুলেই সব শেষ হয়ে যায়। ঋষভ পন্থ আউট হওয়ার পরই সাজঘরে ফেরেন কেএল রাহুল। তিনি সেঞ্চুরি করেন ঠিকই, কিন্তু তারপর আর ক্রিজে থাকতে পারেননি।

spot_img

Related articles

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...