Tuesday, June 23, 2026

বাংলায় অনুপ্রবেশ? মোদি-অমিত শাহদের মিথ্যাচার খণ্ডন করল নীতি আয়োগের রিপোর্ট

Date:

Share post:

বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে — বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করে আসছেন। তবে এবার সেই দাবিকে একেবারে ভুয়ো বলে প্রমাণ করল খোদ নীতি আয়োগের একটি রিপোর্ট।

সম্প্রতি প্রকাশিত ‘সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল’-এ স্পষ্টভাবে জানানো হয়েছে, বাংলায় জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় গড়ের তুলনায় অনেক কম। ২০২৩ সালের জনসংখ্যা সংক্রান্ত তথ্য অনুযায়ী, রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র ০.৫ শতাংশ, যেখানে জাতীয় গড় ০.৯ শতাংশ।

বিশ্লেষকদের মতে, যদি সত্যিই পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের প্রধান আশ্রয়স্থল হত, তবে জনসংখ্যা বৃদ্ধির হার এত কম হতো না — বরং তা জাতীয় গড়কে ছাড়িয়ে যেত। ফলে বিজেপির এই দাবি যে একেবারেই ভিত্তিহীন ও বিভ্রান্তিকর, তা তথ্যপ্রমাণেই পরিষ্কার।

এ প্রসঙ্গে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বিজেপি বরাবরই অনুপ্রবেশের মিথ্যা রটনা করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়। এবার নীতি আয়োগের রিপোর্টই তাদের মুখোশ খুলে দিল। তত্ত্ব মনগড়া হতে পারে, কিন্তু তথ্য মিথ্যে কথা বলে না।”

আরও পড়ুন – ভোটমুখি বিহারে পরপর খুন! বাদ গেল না বিজেপি নেতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...