Wednesday, June 3, 2026

অগ্রগতিতে অগ্রণী: তথ্য দিয়ে প্রমাণ তৃণমূলের

Date:

Share post:

দেশের উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে শুধুমাত্র বাংলাকে। কিন্তু কোনওভাবেই যে বাংলাকে দমিয়ে রাখা যাবে না, তার প্রমাণ বাংলার উন্নয়ন। কেন্দ্রের পরিসংখ্যানেই প্রমাণিত কীভাবে অন্য সব রাজ্যকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বাংলা।

তৃণমূলের পরিসংখ্যানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী বাংলার বেকারত্বের হার (unemployment rate) ২.২ শতাংশ, যা দেশের গড় হারের থেকে ৩০ শতাংশ কম। এই মাত্রার সঙ্গে মিল রেখে স্বাক্ষরতার হার (literacy rate) ৭৬.৩ শতাংশ। জাতীয় হারের থেকে এটি ৩.৩ শতাংশ বেশি।

জাতীয় পরিসংখ্যান অনুযায়ী, বাংলার মানুষের গড় আয়ু ৭২.৩ বছর। এক্ষেত্রেও জাতীয় গড়ের থেকে ২.৩ বছর বেশি। বাংলায় প্রতি ১ হাজার পুত্র সন্তানের অনুপাতে কন্যা সন্তান ৯৭৩ টি। এক্ষেত্রেও জাতীয় অনুপাতের থেকে ৮৪টি কন্যা সন্তান বেশি বাংলায়। শিশুমৃত্যুর হারের (child death rate) ক্ষেত্রেও প্রতি হাজার শিশুর মধ্যে ১৯টি শিশু জীবিত জন্মায় বাংলায়। এক্ষেত্রেও বাংলার গড় ভারতের থেকে বেশি।

আরও পড়ুন: ভোটমুখি বিহারে পরপর খুন! বাদ গেল না বিজেপি নেতা

পাশাপাশি আরও অনেক ক্ষেত্রেই যে এগিয়ে বাংলা, তার পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, বাংলার প্রজনন হার প্রতি নারীতে ১.৬ টি সন্তান। এটিও জাতীয় গড়ের থেকে স্বাস্থ্যকর। উচ্চশিক্ষায় লিঙ্গভিত্তিক সমতার ক্ষেত্রেও বাংলার সমতা জাতীয় পরিসংখ্যানের থেকে বেশি। স্কুল শিক্ষার দশম ও দ্বাদশ শ্রেণিতে স্কুলছুটের হার জাতীয় হারের থেকে যেমন কম, তেমন পাশের হার বেশি।

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...