Monday, March 16, 2026

মস্তিষ্কের শিরা ফেটে রক্তপাত! ৩ মুমূর্ষ রোগীকে বাঁচালো আরজি কর হাসপাতাল

Date:

Share post:

কলকাতার সরকারি হাসপাতালে নিউরো বিভাগের ডাক্তারদের অসামান্য সাফল্য। ‘হেমোরেজিক সিভিএ’ (Hemorrhagic stroke) অর্থাৎ মস্তিষ্কের শিরা ফেটে গিয়ে রক্তপাত হওয়া ৩ মুমূর্ষ রোগীকে প্রাণে বাঁচিয়ে মিরাকেল ঘটালেন আরজি কর হাসপাতালের (RG Kar Medical College and hospital) নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক অরুণ কুমার পাল, অঙ্কন মণ্ডলসহ তাঁর সহকারী চিকিৎসকরা। মেডিক্যাল সায়েন্স বলে, হেমোরেজিক স্ট্রোক একাধিকবার বেশি মাত্রায় হলে রোগীকে প্রাণে বাঁচানো কার্যত অসম্ভব। অথচ এই কাজকেই সম্ভব করলেন এরাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা।

গত ২৫ জুন ‘হেমোরেজিক সেলিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট’-এ আক্রান্ত তিন রোগী আরজি করে (RG Kar Medical College and hospital) ভর্তি হন। হাসপাতালে নিয়ে আসার সময় রোগীদের মধ্যে প্রচন্ড মাথা ব্যথা এবং শরীরের একাংশ প্যারালাইসিস হয়ে যাওয়ার উপসর্গ ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারপরেই নিউরো বিভাগের দুই ধন্বন্তরি চিকিৎসক বরুন কুমার পাল ও অঙ্কন মণ্ডলের তত্ত্বাবধানে ম্যারাথন অস্ত্রোপচার করা হয়। সঙ্গে ছিলেন সহকারী চিকিৎসকরা। সফল অপারেশনের পর তিন রোগীকেই আপাতত পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে। তাঁরা সকলেই সুস্থ আছেন। তিনজনেই দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশাবাদী আরজি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...