Tuesday, June 23, 2026

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাত দিয়ে সংবর্ধিত দুই দাবাড়ু

Date:

Share post:

সংবর্ধিত দুই কিশোর দাবাড়ু। কয়েকদিন আগেই জর্জিয়ার বাটুমিতে আন্তর্জাতিক অনুর্ধ্ব-১০ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সর্বার্থ মানি এবং ঐশিক মন্ডল। দেশের ফেরার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফে তাঁকে সংবর্ধনা জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। এই দুই কিশোরের পারফরম্যান্সে আপ্লুত গোটা দেশ। গর্বিত হয়েছে রাজ্য। তাদেরকেই সংবর্ধিত করল রাজ্য।

আন্তর্জাতিক অনুর্ধ্ব-১০ দাবা প্রতিযোগিতায় নেমেছিল বাংলার এই দুই কিশোর প্রতিযোগি। সেখানেই সোনা জিতেছে সর্বার্থ মানি (Sarbartha Mani)। একইসঙ্গে সেখানেই রুপো জিতেছিল ঐশিক মন্ডলও (Aishik Mondal)। তাদের এই পারফরম্যান্সে আপ্লুত গোটা বাংলা। খুশি বাংলার মুখ্যমন্ত্রীও। আগেই সোশ্যাল মিডিয়াতে তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তারা দেশে ফেরার পরই সংবর্ধিত।

সোমবার নিউ সেক্রিটারিয়েট বিল্ডিংয়ে এই দুই কিশোরের হাতে পুস্প স্তবক তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাদের জানানো হল সংবর্ধনাও।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...