Tuesday, June 23, 2026

মেট্রো ও বন্দে ভারত কোচ নির্মাণে TRSL-কে ৪০ একর জমি দিল রাজ্য

Date:

Share post:

মেট্রো রেল ও বন্দে ভারত এক্সপ্রেস-এর কোচ নির্মাণের লক্ষ্যে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (TRSL)-এর বর্তমান ইউনিট সম্প্রসারণে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হুগলি জেলার কোত্রুঙ ও ভদ্রকালী মৌজায় অবস্থিত ৪০ একর জমি TRSL-কে ৯৯ বছরের লিজে হস্তান্তর করা হচ্ছে।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি সূত্রের খবর, প্রায় ১২৬ কোটি টাকায় এই জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জমিটি TRSL-এর উত্তরপাড়ার বর্তমান ৩৪ একর কারখানার সংলগ্ন। জমি হস্তান্তরের ফলে টিটাগড়ে রেল কোচ নির্মাণে আরও গতি আসবে। শিল্পক্ষেত্রে বিনিয়োগ বাড়বে, তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। পাশাপাশি মেট্রো ও বন্দে ভারত প্রকল্পে রাজ্যের নিজস্ব প্রস্তুতিসম্পন্ন পরিকাঠামো তৈরি হবে বলে আশা করা হচ্ছে। শিল্প মহলের মতে, এই পদক্ষেপ রাজ্যকে রেল প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে সহায়ক হবে।

আরও পড়ুন- ডবল ইঞ্জিনের সরকারের বাংলা-বিদ্বেষ! তৃণমূল সভানেত্রীর সঙ্গে রাজপথে হাঁটবেন অভিষেকও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...