Wednesday, June 24, 2026

৬৪ মিলিয়ন ডলারের মহাকাশযাত্রা শেষ, পৃথিবী ফিরছেন শুভাংশুরা

Date:

Share post:

মহাকাশে শুরু হয়েছে অ্যাক্সিয়ম-৪ এর পৃথিবীতে ফেরার প্রক্রিয়া। সোমবারই পৃথিবীর পথে পাড়ি শুভাংশু শুক্লা-সহ (Shubhangshu Shukla) চার মহাকাশচারীর। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার সকালে পৃথিবী ছোঁবে ভারতের প্রথম আন্তর্জাতিক স্টেশনে (ISS) সফরকারি।

প্রায় ৬৫ মিলিয়ন ডলার খরচ করে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (ISS) পাঠানো হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট শুভাংশু শুক্লাকে। রাকেশ শর্মার (Rakesh Sharma) প্রায় ৪০ বছর পরে কোনও ভারতীয়কে মহাকাশে পাঠানো নিয়ে উত্তেজনা ছিল গোটা দেশেই। তার সেই সফর সব দিক থেকে নিশ্চয়তা দিয়েছে। এবার নির্বিঘ্নে ফেরার পালা।

ভারতীয় মহাকাশযান গগনযান (Gaganjaan) মানুষসহ মহাকাশে পাড়ি দেওয়ার প্রস্তুতি হিসেবে ফ্লাইট লেফটেন্যান্ট শুভাংশু শুক্লাকে নাসার (NASA) মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছিল। এখনও পর্যন্ত তিনি প্রমাণ করেছেন গগনযানে মহাকাশে পাড়ি দেওয়ার জন্য তিনি প্রস্তুত। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ পৃথিবীর পথে রওনা দেবে অ্যাক্সিয়ম-৪ (Axiom-4)। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণের আশা শুভাংশু-সহ চারজনের।

আরও পড়ুন: অগ্রগতিতে অগ্রণী: তথ্য দিয়ে প্রমাণ তৃণমূলের

সোমবার মহাকাশে আনডকিং (undocking) প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রায় আধঘন্টা সরাসরি সম্প্রচার করা হবে নাসা-র তরফে। ভারতীয় সময় সাড়ে চারটে নাগাদ এই সম্প্রচার হবে। মঙ্গলবার ভোর তিনটে নাগাদ পৃথিবীর ছোঁবে চার মহাকাশচারীর মহাকাশযান। এরপর প্রায় সাত দিন পৃথিবীর মাধ্যাকর্ষণ ও বায়ুমণ্ডলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য রিহ্যাবে থাকতে হবে শুভাংশুদের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...