Thursday, June 11, 2026

ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ৩, শওকতের মিছিলের ডাক

Date:

Share post:

অশান্তিতে জিরো টলারেন্স। ভাঙড়ের তৃণমূল নেতার নৃশংস খুনে কোনও দুষ্কৃতীকেই রেয়াত নয়। মূল অভিযুক্তের গ্রেফতারির পরে এই ঘটনায় অভিযুক্ত আরও তিনজনকে গ্রেফতার করল কাশিপুর থানার পুলিশ (Kashipur police station)। খুনের প্রতিবাদে ভাঙড়ে মিছিলের ডাক দিয়েছেন বিধায়ক শওকত মোল্লা (Saukat Molla)।

বৃহস্পতিবার রাতে তৃণমূল তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খানের খুনের ঘটনায় রবিবার গ্রেফতার হয় মূল অভিযুক্ত মোফাজ্জল মোল্লা। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ তদন্তে করে যাদের অভিযুক্ত পাবে তাদের গ্রেফতার করবে। পুলিশি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না দল। পুলিশি তদন্তে আস্থা প্রকাশ করেন বিধায়ক শওকত মোল্লাও।

আরও পড়ুন: ছয় দিন ধরে নিখোঁজ, ত্রিপুরার ছাত্রীর দেহ মিলল দিল্লির ব্রিজের নিচে

মোফাজ্জল মোল্লাকে গ্রেফতারের সূত্র ধরে রবিবার রাতে আরও গ্রেফতার করা হল জাহান আলি খান, আজহারুদ্দিন মোল্লা ও রাজু মোল্লা নামে তিনজনকে। বিজয়গঞ্জ বাজার ও চক মরিচা এলাকা থেকে কাশিপুর থানার পুলিশ (Kashipur PS) গ্রেফতার করে এই তিন দুষ্কৃতীকে। সোমবার তাদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তৃণমূল নেতা খুনের প্রতিবাদে ১৬ জুলাই ভাঙড়ে মিছিলের ডাক শওকত মোল্লার।

Related articles

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...

সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে ভবানী ভবনে হাজির অভিষেক

টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে...

”২০২৯ পর্যন্ত জোড়াফুলেই আছি”, কাকলিকে চ্যালেঞ্জ প্রতিমা মণ্ডলের

দিল্লির একটি ছবি সোমবার সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। এরপরেই ২০...