Friday, June 12, 2026

অসুস্থ প্রধান বিচারপতি বি আর গাভাই, ভর্তি দিল্লির হাসপাতালে

Date:

Share post:

তেলেঙ্গানা (Telengana) সফরে গিয়ে বিপত্তি। সংক্রমণের ফলে দিল্লির হাসপাতালে ভর্তি সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বিআর গাভাই (B R Gavai)। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। সংক্রমণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অসুস্থতার কারণে সোম ও মঙ্গলবার শীর্ষ আদলতের সমস্ত রকম কাজ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।

১২ জুলাই নালসার আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণ দিতে প্রধান বিচারপতি হায়দরাবাদে ছিলেন। একই দিনে গাভাই (B R Gavai) হায়দরাবাদে “বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকর-গণপরিষদ-ভারতের সংবিধান” শীর্ষক একটি বিশেষ ডাক খাম এবং “ভারতের সংবিধানে শিল্প ও ক্যালিগ্রাফি” শীর্ষক ছবির পোস্টকার্ডের একটি সেট প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ প্রচ্ছদ এবং তথ্যপত্রে আম্বেদকরের জীবন এবং ভারতের সংবিধান প্রণয়নে তাঁর অবদানের একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। এতে কেন্দ্র কর্তৃক প্রকাশিত বিভিন্ন ডাকটিকিট এবং মুদ্রাও প্রদর্শিত হয়েছে।

সেখানে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়েন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। দিল্লির হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। তিনি চিকিৎসায় ভালোভাবে সাড়া দিচ্ছেন। আশা তিনি দুয়েক দিনের মধ্যে ছাড়া পেয়ে আবার তিনি দায়িত্ব পালন শুরু করবেন।
আরও খবরছিঃ বিজেপি! শহিদ শ্রদ্ধায় মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন বাধা-ধস্তাধস্তি কাশ্মীরে!

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...