Friday, May 22, 2026

মহিলা বিধায়কের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার! সুকান্তর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন লাভলি

Date:

Share post:

তৃণমূলের মহিলা বিধায়কের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত কুৎসা! বিজেপি (BJP) সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) বিরুদ্ধে মামলা দায়ের করবেন লাভলি মৈত্র। তৃণমূল (TMC) বিধায়ক অরুন্ধতী ওরফে লাভলি মৈত্রের (Lovely Moitra) শিক্ষাগত যোগ্যতা নিয়ে স্যোশাল মিডিয়ায় সুকান্ত মিথ্যাচার করেন বলে অভিযোগ। নির্বাচনে দেওয়া লাভলির হলফনামায় সঠিক তথ্য দেওয়া সত্ত্বেও তাঁর বিরুদ্ধে তথ্য কারচুপির অভিযোগ তোলেন সুকান্ত। সেই বিষয়ে সোমবার সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ করেন লাভলি।

নিজের শিক্ষাগত যোগ্যতার নথি দেখিয়ে লাভলি (Lovely Moitra) বলেন, তিনি সেন্ট পলস কলেজে স্নাতকে পড়তেন। তবে, ব্যক্তিগত পেশার কারণে সেই কোর্স শেষ করতে পারেননি। পরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। গোয়াঙ্কা কলেজ ছিল সেই কোর্সের স্টাডি সেন্টার। সেই সব তথ্যই তিনি দিয়েছিলেন তাঁর বিধায়কের হলফনামায়। কিন্তু সেই তথ্য নিয়েই আশ্চর্যজনক ভাবে কারচুপির অভিযোগ তোলেন সুকান্ত। তীব্র কটাক্ষ করে লাভলি বলেন, একজন বাঙালি মহিলা বিধায়কের সম্মানহানির চেষ্টা করছেন বিজেপি সাংসদ। তাঁর কথায় নারীবিদ্বেষী দল বিজেপি রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে।

এর পরেই মোক্ষম খোঁচা দিয়ে লাভলি বলেন, মিথ্যাচার করে বিজেপি। এমন একজন অপদার্থকে কেন্দ্রীয় সরকার তার শিক্ষা দফতরের হাফপ্যান্ট মন্ত্রী করেছে।  তিনি শিক্ষার সম্বন্ধে কিছুই জানেন না। যেভাবে তিনি পাবলিক ফোরামে এসে একজন মহিলা বিধায়কের নামে কিছু না জেনে বদনাম করলেন তার জন্য আমি ওঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। গোটা রাজ্যে যেভাবে বিজেপি দেউলিয়া হয়ে গিয়েছে, ওনার পদ চলে গিয়েছে সেই হতাশা থেকে তিনি এই মিথ্যাচার করছেন। কারচুপি করা ওনাদের স্বভাব। ওনারা ইভিএমেও কারচুপি করেছে সেটা আমরা দেখেছি।  উনি যেভাবে আমাকে অপমান করেছে তার জন্য আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলে ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব খুব শীঘ্রই।
আরও খবরদিল্লির জয় হিন্দ কলোনির বাঙালিদের হেনস্থার প্রতিবাদে একদিনের প্রতীকী ধর্নায় তৃণমূল

Related articles

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...