Sunday, April 5, 2026

বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের নিকটাত্মীয়ের চাকরি: প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে, আরও ১৩ পরিবারকে সহায়তা

Date:

Share post:

বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Train Accident) প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের পাশে আরও একবার দাঁড়াল রাজ্য সরকার। সোমবার নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মৃতদের ১৩ জন নিকটাত্মীয়ের জন্য হোমগার্ড পদে চাকরির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ২০২৩-এর ২ জুন ওড়িশার বালাসোরে ঘটে যাওয়া ভয়াবহ রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৬২ জন যাত্রী প্রাণ হারান। রাজ্যের তরফে ইতিমধ্যেই অধিকাংশ মৃতের পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরি দেওয়া হয়েছে। তবে পদ্ধতিগত জটিলতার কারণে ১৩টি পরিবার সেই সময় সহায়তা থেকে বঞ্চিত ছিল। এদিনের সিদ্ধান্তে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হল।

এই নিয়োগ ‘বিশেষ সংস্থান’ প্রকল্পের অধীনে করা হবে, যেখানে মৃতদের পরিবারের সদস্যদের হোমগার্ড (হোম শেড ভলান্টিয়ার) হিসেবে কাজের সুযোগ দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। রাজ্য সরকারের দাবি, এর মাধ্যমে দুর্ঘটনায় নিহতদের পরিবারের জীবিকা ও সামাজিক সুরক্ষার দিকটি সুনিশ্চিত করা হচ্ছে।

সরকারি সূত্রে খবর, ভবিষ্যতে এমন যে কোনও মানবিক সংকটে রাজ্য দ্রুত সাড়া দেওয়ার মতো পরিকাঠামো ও সদিচ্ছা নিয়ে কাজ করছে। বালাসোর দুর্ঘটনার (Train Accident) পর থেকে সরকারের ভূমিকা এবং ধারাবাহিক সহায়তাই তার অন্যতম দৃষ্টান্ত।

Related articles

মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর

দলবিরোধী কাজ করলে কোনও বড় নেতাকেই রেয়াত করা হয় না তৃণমূল কংগ্রেসে। যে নেতার কাজে অসম্মানিত হয় দল,...

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...