Tuesday, April 7, 2026

খারাপ আচরণের জন্য বড় শাস্তি পেলেন মহম্মদ সিরাজ

Date:

Share post:

ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তৃতীয় টেস্ট জয়ের থেকে মাত্র কয়েক ধাপ দূরে দাঁড়িয়ে ভারত। কিন্তু সেখানেও শাস্তি পেতে হল মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)। আইসিসির নিয়ম ভেঙেছেন তিনি। আর তাতেই ১৫ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। একইসঙ্গে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। উইকেট নেওয়ার পর খারাপ আচরণের জন্যই এমন শাস্তির খাঁড়া নেমে এসেছে ভারতীয় দলের এই তারতা ক্রিকেটারের।

ব্রিটিশ ওপেনার বেন ডাকেটকে (Ben Duckett) আউট করার সময়ই ঘটে এই ঘটনা। চতুর্থ দিন থেকেই দুই শিবিরের মধ্যে শুরু হয়ে গিয়েছিল উত্তপ্ত বাক্য বিনিময়। ম্যাচ চলাকালীন সেটাই ক্রমশ বাড়তে থাকে। সেই পরিস্থিতিতেই বেন ডাকেটকে আউট করে আর নিজেকে সামাল দিতে পারেননি মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ডাকেটকে আউট করেই আগ্রাসী ব্যবহার করেন তিনি। সেইসঙ্গে তাঁর উদ্দেশ্যে কিছু উক্তিও করতে শোনা যায় সিরাজকে।

আইসিসির নিয়মে এটা শৃঙ্খলা ভঙ্গ হিসাবেই ধরা হয়। আর তাতেই শাস্তি পেয়েছেন তিনি। তাঁর থেকে কেটে নেওয়া হয়েছে ১৫ শতাংশ ম্যাচ ফি। ফিল্ড আম্পায়ার থেকে তৃতীয় আম্পায়ারের রিপোর্ট পাওয়ার পরই মহম্মদ সিরাজের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বিতীয় ইনিংসে সিরাজ তুলে নিয়েছে দুই উইকেট। বোলাররা তাদের কাজ করে দিয়েছে। এবার পরীক্ষা ব্যাটারদের। শেষপর্যন্ত ভারত জিততে পারে কিনা সেটাই দেখার।

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...