Friday, June 26, 2026

কাশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে সাইনা

Date:

Share post:

সাত বছরের সম্পর্কের ইতি টানতে চলেছেন সাইনা নেহওয়াল (Saina Nehwal) ও পারুপল্লি কাশ্যপ (Parupalli Kashyap)। বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন অলিম্পিকে ব্যাডমিন্টনে প্রথম পদক জয়ী সাইনা নেহওয়াল (Saina Nehwal)। সোশ্যাল মিডিয়াতে তিনি নিজেই সেই কথা জানিয়ে দিয়েছেন। ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দুই ব্যাডমিন্টন তারকা। কিন্তু শেষপর্যন্ত তাদের সেই সম্পর্ক আর থাকছে না। নিজেদের মধ্যে বোঝাপড়া করেই এই পথে হাঁটার কথা জানিয়েছেন ভারতের ব্যাডমিন্টন সেনসেশন সাইনা নেহওয়াল।

অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসাবে পদক জিতেছিলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। সেই থেকেই ব্যাডমিন্টনে ভারত নতুন দিশা দেখতে শুরু করেছিল। অন্যদিকে পুরুষদের ব্যাডমিন্টনেও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছিলেন পারুপল্লি কাশ্যপ। কমনওয়েলথে সোনা জিতেছিলেন তিনি। পুল্লেলা গোপীচাঁদের অ্যাকাডেমি থেকেই দুই তারকার বেড়ে ওঠা।

সেখান থেকেই বিশ্ব ব্যাডমিন্টনে একের পর এক সাফল্য ছুঁয়েছিলেন দুই তারকা। এরপরই ২০১৮ সালে বিয়ের সিদ্ধান্ত। কিন্তু শেষপর্যন্ত সেই বন্ধন থেকেও বেড়িয়ে আসার রাস্তাতেই হাঁটা শুরু করলেন সাইনা ও পারুপল্লি কাশ্যপ।

সোশ্যাল মিডিয়াতে সাইনা নেহওয়াল লিখেছেন, জীবন সবসময়ই আমাদের বিভিন্ন ক্ষেত্রে নিয়ে যায়। বহু ভাবনা এবং নিজেদের মধ্যে কথাবার্তার পরই এই সম্পর্ক থেকে বেড়িয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমি এবং কাশ্যপ। শান্তি এবং নিজেদের হিলিংয়ের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালেই সাইনা নেহওয়ালের হাঁটুর চোটের কথা জানিয়েছিলেন। কার্যত তাঁর বাতের সমস্যার জন্যই কেরিয়ারের ইতি টানার কথাও শোনা গিয়েছিল। এবার বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। এই সিদ্ধান্তের পিছনে কেরিয়ারের প্রসঙ্গও আছে কিনা তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...