Friday, June 19, 2026

বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনেই খুন তৃণমূল নেতা! প্রাথমিক তদন্তে দাবি পুলিশের

Date:

Share post:

বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনেই খুন আমোদপুরের তৃণমূলের (TMC) শ্রীনিধিপুর অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ (Piyush Ghosh)। প্রাথমিক তদন্ত দাবি পুলিশের। কেন তিনি গভীর রাতে ফোনে সাড়া দিলেন। তাঁকে কি প্রায়ই ডাকা হত? কে ফোন করেছিল? এখন সেই সকল প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অভিযোগ, পীযূষ বেশ কিছুদিন ধরেই জড়িয়ে ছিলেন পরকীয়ায়। তবে খুনের কারণ নিয়ে এই মুহূর্তে রীতিমত ধন্দে পুলিশ (Police)।

খুনের ঘটনা যেই স্থানে ঘটেছে, সেখানে একটাই মাত্র বাড়ি রয়েছে এবং সেটি একজন মহিলার। রবিবার সকালে তৃণমূল (TMC) নেতার খুনের ঘটনায় ওই মহিলাকে আটক করেছে পুলিশ। তারপরেই জেরা করে জানা যায় তিনিও তৃণমূলের কর্মী আর রাজনৈতিক সূত্রে পীযূষের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। এই মহিলা-সহ আরও দু’জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ওই মহিলা যদিও দাবি করেন, তিনি পীযূষকে ফোন করেনি। তবে গভীর রাতে পরিচিত কার ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন সেই উত্তর খুঁজছে পুলিশ। মৃত পরনের জামার পকেট থেকে উদ্ধার হওয়া মোবাইলের কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ।

আশ্চর্যজনকভাবে সেই মহিলার বাড়ির সামনে থেকেই উদ্ধার হয় রক্তাক্ত দেহ। তবে এত কিছুর পরেও পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে রাজনৈতিক কারণে খুন হতে হয়েছে পীযূষকে। যদিও সেই তত্ত্ব ধোপে টিকছে না একেবারেই। কিন্তু প্রশ্ন উঠছে যে অস্ত্র দিয়ে এই তৃণমূল নেতাকে খুন করা হয়েছে, সেটা কোথা থেকে কীভাবে এল, কারা নিয়ে এল-এই সবের উত্তর খুঁজছে পুলিশ।
আরও খবরখেজুরিতে বনধের নামে অশান্তি বিজেপির, ধৃত ৯

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...