Monday, April 6, 2026

সকল বাধা ছিন্ন করে জাগব: একুশে জুলাইয়ের শহিদ স্মরণে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট মমতার

Date:

Share post:

সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে বুকের ভাঙা পাজর সরিয়ে…। একুশে জুলাই শহিদ স্মরণ তৃণমূল কংগ্রেসের (TMC)। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এসে আগামী সোমবার জড়ো হবেন কলকাতার রাস্তায়। মঞ্চে বক্তব্য রাখবেন বহু তৃণমূল (TMC) নেতা-সহ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার একুশে জুলাই নিয়ে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গানে রয়েছে, “বাংলা জাগবে বিশ্বের ভোরে সকল বাধা ছিন্ন করে, জাগবে যৌবন নতুন সুরে, বৈশাখে দুরন্ত, অশান্ত ঝড়ে, মুছে যাক, যত আজ দুঃখ যে অন্তরে… ভেঙে যাওয়া মোহনার স্বপ্নকে সঞ্চয় করে… বিশ্ববাংলা আসবে বাংলার দ্বারে, বুকের ভাঙা পাঁজর, বাংলা জাগবে বিশ্বের ভোরে, সকল বাঁধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে বুকের ভাঙা পাজর সরিয়ে… দূরে ফেলে দিয়ে ব্যর্থতার গ্লানি, স্পন্দনে আসবে স্বপ্নের হাতছানি… আকাঙ্খা নয় চাই জীবনের এই ভাষা ওই সূর্যোদয়ে চাই নিত্য প্রত্যাশা, সব বাধা বিপদ ছিন্ন করে, বাংলা জাগবে বিশ্বের ভোরে সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে…”

কেন এই একুশে জুলাই?‌ পুলিশের গুলিতে ঝাঁজরা হয়ে যান ১৩ জন কংগ্রেস কর্মী। রক্তে লাল হয়ে যায় কলকাতার রাজপথ। গুরুতর আহত হয় হাসপাতালে ভর্তি হতে হয় তৎকালীন যুব কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শহিদরা হলেন বন্দনা দাস, মুরারী চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ রায়, মহম্মদ খালেক, ইনু।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...