Monday, April 6, 2026

মঙ্গলে নক্ষত্রপতন ভারতীয় বিনোদন জগতে, প্রয়াত প্রযোজক-অভিনেতা ধীরজ কুমার

Date:

Share post:

দীর্ঘদিন ধরে নিউমোনিয়ার সমস্যায় ভোগার পর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অভিনেতা ধীরজ কুমার (actor Dheeraj Kumar passed away)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। অভিনয়ের পাশাপাশি প্রযোজক (Producer) হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

ছয়ের দশকে ভারতীয় বিনোদন জগতে (Indian Entertainment Industry) ধীরজ কুমারের আত্মপ্রকাশ। ক্যারিয়ারের গোড়ার দিকে ট্যালেন্ট প্রতিযোগিতায় রাজেশ খান্না -সুভাষ ঘাইদের রীতিমতো কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। ‘স্বামী’, ‘ক্যায়া কারু সজনী আয়ে না বলম’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। বর্ষীয়ান এই অভিনেতা টেলিভিশনে একাধিক প্রযোজনার পাশাপাশি ২১ টি পাঞ্জাবি ছবিতে কাজ করেছেন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। হাসিমুখে মঞ্চে জানিয়েছিলেন, তিনি সেলিব্রেটি হিসেবে নয় বরং ভক্ত হিসেবে ভগবানের কাছে এসেছেন। তাঁর প্রযোজনা সংস্থা ‘ক্রিয়েটিভ আই’ একাধিক জনপ্রিয় সিরিয়াল উপহার দিয়েছে বলিউডকে। ধীরজের মৃত্যুতে শোকপ্রকাশ বলিউডের।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...