Friday, June 5, 2026

ভারতের এমন হারে আফসোস মিটছে না সচিনের

Date:

Share post:

একটা হার না মানা লড়াই। শেষ মুহূর্ত পর্যন্ত দেশকে জেতানোর মরিয়া চেষ্টা। কিন্তু শেষরক্ষা হয়নি। জাদেজার (Ravindra Jadeja) অদম্য লড়াইটাকেই থামাতেই হয়েছে। ইংল্যান্ডের কাছে ২২ রানে হার। আফসোসের ছবিটা স্পষ্ট ছিল জাদেজার (Ravindra Jadeja) মুখে। চোখে জল এসেছিল মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। আফসোসটা মিটছে না সচিন তেন্ডুলকরেরও (Sachin Tendulkar)। জাদেজা, বুমরাহ এবং সিরাজদের এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন তিনি। কিন্তু একইসঙ্গে সচিনের লেখা থেকে ঝড়ে পড়েছে একরাশ আফসোসও।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে যখন ভারতীয় দলের একের পর এক ব্যাটাররা ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছিলেন। সেই সময় কার্যত একাই লড়াইটা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁর সঙ্গী কখনও ঋষভ পন্থ হচ্ছে তো কখনও নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দররা। কিন্তু কেউই জাদেজাকে সেভাবে সঙ্গ দিতে পারেনি।

এমনই মুহূর্তে জসপ্রীত বুমরাকে সঙ্গে নিয়ে লড়াইটা করা শুরু করেন রবীন্দ্র জাদেজা। সেই লড়াই ঘিরে সকলের মনে আশাও জাগতে শুরু করে। কিন্তু বুমরাহ আউট হতেই ফের আতঙ্ক। এরপর জাদেজার সঙ্গী হয়েছিলেন সিরাজ। লড়াইটা আরও কঠিন হয়েছিল জাড্ডুর জন্য। কিন্তু সেখানেও রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। বিরক্ত হচ্ছিলেন ব্রিটিশ বোলাররা।

যখন প্রায় রান হাতের কাছে চলে এসেছে, সেই সময়ই সব শেষ। আউট হয়ে সাজঘরে ফেরেন মহম্মদ সিরাজ। আর সেইসঙ্গেই ভারতের হারও নিশ্চিত। আফসোস যেন মিটছে না সচিন তেন্ডুলকরেরও (Sachin Tendulkar)। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “কাছে এসেও যেন দূরে চলে গেল। জাদেজা, বুমরাহ এবং সিরাজ একেবারে শেষপর্যন্ত লড়াইটা চালিয়ে গেল। ভাল পারফরম্যান্স টিম ইন্ডিয়া। ইংল্যান্ড ভারতের ওপর যথেষ্ট চাপ তৈরি করেছিল। তারা তাদের কাঙ্খিত সাফল্যটাও পেয়েছে”।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ জিততে পারলেই সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ভারতের সামনে। কিন্তু শেষপর্যন্ত পিছিয়েই গেল ভারত। ভারতীয় দলের ক্রিকেটার থেকে প্রাক্তন, সকলের মুখে শুধুই এখন আফসোসের সুর।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...