Saturday, April 11, 2026

মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেও অনড় চাকরিহারারা! চাপে পড়ে রাতভর অবস্থানের সিদ্ধান্ত প্রত্যাহার 

Date:

Share post:

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মিলল না রফাসূত্র। এদিকে রাতভর অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত জানিয়েও কয়েকঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করলেন চাকরিহারারা। জানা গিয়েছে, আপাতত অবস্থানের সিদ্ধান্ত প্রত্যাহার করছেন তাঁরা। যদিও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন চাকরিহারা শিক্ষকরা। সপ্তাহান্তে ফের পথে নামার হুমকি দিয়েছেন তাঁরা।

এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, চাকরিহারা শিক্ষকদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক হয়েছে এটা একটি ইতিবাচক বিষয়। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী চাইছেন এই আইনি লড়াইয়ের জট কেটে শিক্ষকরা স্কুলে ফিরে যাক। রাজ্য সরকার যথাসাধ্য এই বিষয়ে চেষ্টা করছে। কিন্তু কেউ কেউ ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে শিক্ষকদের আন্দোলনকে হাতিয়ার করছেন সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। চাকরিহারা শিক্ষকদের পাশে রাজ্য সরকার রয়েছেন। মুখ্যমন্ত্রী রয়েছেন। কিন্ত যারা রাজনৈতিক স্বার্থে চাকরিহারা শিক্ষকদের ব্যবহার করছেন সেটা একেবারেই অবাঞ্ছিত।

প্রসঙ্গত, এসএসসি কাণ্ডে আন্দোলনরত চাকরিহারারা শিক্ষকরা সোমবার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। পরে ২০ জন প্রতিনিধির একটি দল মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার ও অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকরাও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারারা জানান, “মুখ্যসচিব আমাদের কথা শুনেছেন, নোটও করেছেন। যদিও এদিন  তাঁরা রাতভর অবস্থানের হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। তবে সাফ জানিয়ে দেন, সপ্তাহের শেষে ফের পথে নামবেন তাঁরা।

আরও পড়ুন- সামুদ্রিক পণ্য রফতানিতে নতুন রেকর্ড রাজ্যের, আয় ছাড়ালো ৪,৩৩৩ কোটি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...