Monday, March 23, 2026

ভূতের আধার! দেশের ১০ কোটি মৃত মানুষের আধার কার্ড এখনও বাতিল হয়নি

Date:

Share post:

বিহার নির্বাচনের আগে তড়িঘড়ি ভোটার তালিকা সংশোধনের কথা মনে পড়েছে নির্বাচন কমিশনের। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত ভোটার সংযুক্ত করতে যতটা জোর দিয়েছিল কমিশন, ততটা জোর মৃত ভোটারদের নাম বাদ দিতে দেখা যায়নি। নতুন মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নেওয়ার পরেই জ্ঞানেশ কুমার বিহার নির্বাচনের (Bihar Assembly Election) আগে অত্যন্ত কম সময়ের মধ্য়ে গোটা রাজ্য়ের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করে বিস্তর বিতর্কের মুখে। কার্যত কেন্দ্রের সরকার নিজেদের এতদিনের কৃতকর্ম ঢাকতেই যে কমিশন ভোটার তালিকা সংশোধনী (SIR) করতে শুরু করেছে তা একটি আরটিআই (RTI) রিপোর্টে প্রমাণিত। সেখানে স্পষ্ট হয়ে গিয়েছে দেশে মৃত প্রায় ১১ কোটি ৬৯ লক্ষ মানুষের মধ্যে মাত্র ১ কোটি ১৫ লক্ষ মানুষের আধার (Aadhaar) কার্ড এতদিনে বাতিল করতে সক্ষম হয়েছে ইউআইডিএআই (UIDAI) কর্তৃপক্ষ।

সম্প্রতি বিহারে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ (SIR) চালানো হচ্ছে, তাতে দেখা গিয়েছে একটা বড় অংশের ভোটারের মৃত্যু হয়েছে। তা সত্ত্বেও তাদের নাম এতদিন ধরে ভোটার তালিকায় রয়ে গিয়েছে। সেই সঙ্গে একটি আরটিআই করা হয় সম্প্রতি যেখানে নির্বাচন কমিশন স্পষ্ট জানায় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) পথ চলা শুরু করার পর থেকে ১৪ বছরে মাত্র ১.১৫ কোটি আধার কার্ড (Aadhaar) বাতিল করতে সক্ষম হয়েছে।

মোদি সরকার ১৭ বছর ধরে দেশে জনগণনা (census) আটকে রেখেছে। ফলে দেশে জন্ম মৃত্যুর সঠিক পরিসংখ্যানও পাওয়া সম্ভব নয়। রাষ্ট্রসঙ্ঘের (United Nations) হিসাব অনুযায়ী বর্তমানে ভারতের জনসংখ্য়া ১৪৬ কোটির বেশি। দেশের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের তথ্য অনুযায়ী বার্ষিক মৃত্যুর হার গড়ে ৮৩.৫ লক্ষ। উইআইডিএআই (UIDAI) ব্যবস্থা আসার পর থেকে ১৪ বছরে সেই হিসাব অনুযায়ী মোট মৃতের সংখ্যা আনুমানিক ১১.৬৯ কোটি। অথচ আরটিআই-এর রিপোর্ট বলছে মৃত্যুর কারণে বাতিল হয়েছে মাত্র ১.১৫ কোটি আধার কার্ড।

সেই হিসাব অনুযায়ীই দেশে এখনও আনুমানিক ১০.৫৪ কোটি মৃত মানুষের আধার কার্ড সক্রিয় রয়েছে। যে দ্রুততায় নির্বাচন কমিশন (Election Commission) ভোটার তালিকা আপডেট করার কাজে নতুন ভোটার যুক্ত করার কাজ চালিয়েছে, সেই দ্রুততায় বাদ দেওয়ার কাজ যে হয়নি তা আধার কার্ডের সংখ্যা দেখলেই অনুমান করা যায়। উইআইডিএআই ব্যবস্থায় যতটা তৎপরতার সঙ্গে দেশের মানুষকে আধার কার্ড তৈরি করে দিয়েছেন নরেন্দ্র মোদি, তার বিন্দুমাত্র ব্যবহার করা হয়নি মৃতদের কার্ড বাতিলের ক্ষেত্রে।

উইআইডিএআই কর্তৃপক্ষ দাবি করছে রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে যেমন দ্রুততায় মৃতের পরিসংখ্যান আপলোড করা হয়, তত দ্রুততায় তাঁরা আধার বাতিলের কাজ করেন। অর্থাৎ তাঁরা রেজিস্ট্রার জেনারেলের উপর যাবতীয় দায় চাপিয়েছেন। সেক্ষেত্রে জনগণনা কত প্রয়োজন ছিল, তা বাতিল না হওয়া আধারের সংখ্যাতেই প্রমাণিত। সেই বাতিল না হওয়া আধার দেশের যে বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজে ব্যবহার হচ্ছে তা সাম্প্রতিক বেশ কিছু ঘটনাতেই প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: অভিযুক্ত শিক্ষক নয়, ছাত্রীকেই দোষ কলেজের! ওড়িশায় বিস্ফোরক মৃতার বাবা

তবে তার থেকেও মারাত্মক পরিণতি এই আধার কার্ডের ক্ষেত্রে ভোটার তালিকাতেই (voter list) হয়েছে। সম্প্রতি বিহারের এসআইআর (SIR) চলাকালীন উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে একাধিক জায়গায় আধার কার্ড জনসংখ্যার ১০০ শতাংশের বেশি হয়ে গিয়েছে। কিশানগঞ্জে তালিকায় ১২৬ শতাংশ মানুষ, কাটিহার ও আরারিয়াতে ১২৩ শতাংশ, পূর্ণিয়ায় ১২১ শতাংশ, শেখপুরায় ১১৮ শতাংশ মানুষের আধার কার্ড রয়েছে। ২০২৪ লোকসভা নির্বাচনে নতুন ভোটার তালিকা তৈরি হওয়ার পরেও মাত্র এক বছরের মধ্যে মৃত হিসাবে বিহারের তালিকা থেকে ১.৫৯ শতাংশ মানুষের নাম বাদ দিতে হচ্ছে। এসআইআর করে ১২.৫ লক্ষ মৃত মানুষের বাদ পড়ার তথ্য় জানিয়েছে নির্বাচন কমিশন।

Related articles

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...

আবহাওয়ার তারতম্যে শহরে কাশি-জ্বরের প্রকোপ, কী জানাচ্ছেন চিকিৎসকরা

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শহরে কাশি, সর্দি ও জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, দিন ও রাতের তাপমাত্রার বড়...

কেন্দ্রের সিদ্ধান্তের জেরে গ্যাসের অত্যাধিক দাম বৃদ্ধি প্রতিবাদ, কলকাতার রাজপথে INTTUC-র মিছিল

কেন্দ্রের মোদি সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে গ্যাসের (Gas) অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সঙ্কটের  প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদ তৃণমূল...

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...