Wednesday, April 8, 2026

ডবল ইঞ্জিনের রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা! বৃষ্টি মাথায় রাজপথে প্রতিবাদ মিছিল মমতা-অভিষেকের

Date:

Share post:

বিজেপিশাসিত রাজ্য়ে হেনস্থার শিকার বাংলাভাষীরা। এর বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ মিছিল তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূল নেতৃত্ব, কর্মী, সমর্থকরা। সকাল থেকেই আকাশের মুখভার। দফায় দফায় বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়ে ভিজেই রাজপথে হেঁটে চলেছেন মমতা-অভিষেক।

বেলা পৌনে দুটো নাগাদ কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। মিছিল শেষ হবে ডোরিনা ক্রসিং-এ। সামনের সারিতে মমতা, অভিষেক ছাড়াও রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ রায়, শশী পাঁজা, দোলা সেন, সুজিত বসু, কৃষ্ণা চক্রবর্তী, সব্যসাচী দত্ত, উদয়ন গুহ, সায়নী ঘোষ, নয়না বন্দ্য়োপাধ্যায়-সহ তৃণমূলের প্রথমসারির নেতৃত্ব।

কোথাও বিজেপি (BJP States) শাসিত রাজ্যে বাঙালিদের চূড়ান্ত হেনস্থার অভিযোগ, আবার কোথাও জোর করে এনআরসি চালু করার অপচেষ্টা। পদ্মরাজ্যগুলিতে বাংলা বললেই অত্যাচারিত হতে হচ্ছে বঙ্গভাষীদের। এবার ডবল ইঞ্জিনের সরকারের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদে সামিল বাংলার মুখ্যমন্ত্রী। সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললেই, বাঙালি হলেই ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে। তারই প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল (TMC)। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তৃণমূলের তরফে ২টো থেকে ৪টে পর্যন্ত চলছে প্রতিবাদ কর্মসূচি।
আরও খবর: আমাদের ঐতিহ্যের উপর আক্রমণ: ময়মনসিংহে উপেন্দ্রকিশোরের বাড়ি ভাঙায় তীব্র ক্ষোভ প্রকাশ অভিষেকের

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...