Tuesday, June 16, 2026

রাশিয়া বয়কট ন্যাটো-র! ভারতের উপর বাণিজ্যে নিষেধাজ্ঞা

Date:

Share post:

রাশিয়ার সঙ্গে কোনও ব্যবসা নয়। সাফ জানিয়ে দিল ন্যাটো (NATO)। দেওয়া হয়েছে হুঁশিয়ারিও। রাশিয়ার (Russia) সঙ্গে বাণিজ্য করলে ১০০ শতাংশ নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক জরিমানাও চাপানো হতে পারে বলে ভারত (India), চিন (China) ও ব্রাজিলকে (Brazil) সাবধান করেছেন ন্যাটো প্রধান মার্ক রুট্টে। পুতিনকে দমন করতে ঘুরপথে চাপ বাড়াচ্ছে আমেরিকা তা বোঝাই যাচ্ছে।

রুট্টে আরও জানিয়েছেন, “আপনি যদি চিনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী কিংবা ব্রাজিলের প্রেসিডেন্ট হন, এবং নিষেধ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, তেল ও গ্যাস কিনতে থাকেন, তা হলে কী হতে পারে আপনি জানেন! মস্কোয় বসে থাকা ব্যক্তি যদি শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে না নেন, তা হলে আপনাদের উপরে আমি ১০০ শতাংশ নিষেধাজ্ঞা আরোপ করব। বেজিং কিংবা দিল্লিতে থাকেন কিংবা আপনি ব্রাজিলের প্রেসিডেন্ট হন, তাহলে বিষয়টি বিবেচনা করে দেখবেন। আমাদের পদক্ষেপে বড় ক্ষতি হবে আপনাদের। আপনাদের বন্ধু পুতিনকে ফোন করে বলুন যেন শান্তি চুক্তিকে গুরুত্ব দেয় ও তাতে রাজি হয়। নাহলে ভারত (India), চিন (China) ও ব্রাজিলের (Brazil) উপর বিরাট পদক্ষেপ নেওয়া হবে।”

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিক মামলা! কেন্দ্রকে রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের

ন্যাটোর (NATO) এই বক্তব্যের এখনও কোনও জবাব দেয়নি ভারত। বর্তমানে মস্কোর থেকে প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেল কেনে ভারত। এবার কি প্রভাব পড়বে?

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...