Sunday, April 5, 2026

কাঁথিতে বিজেপি বনাম বিজেপি! বেহাল রাস্তা ঘিরে পঞ্চায়েতে হাতাহাতি, চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

শাসকের বিরুদ্ধে লড়াইয়ের বদলে এবার নিজের দলের মধ্যেই তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিজেপি। বৃহস্পতিবার কাঁথির এক পঞ্চায়েতে রাস্তার দুরবস্থা-সহ একাধিক অনিয়মের অভিযোগ তুলে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপির দুই গোষ্ঠীর কর্মীরা। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েই শুরু হয় এই সংঘর্ষ। ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন বিজেপির একাংশের কর্মীরা পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে এলাকার বেহাল রাস্তার প্রসঙ্গ তোলে ও উন্নয়নহীনতা নিয়ে সরব হয়। অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে আলোচনা শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুই পক্ষের বচসা মুহূর্তে হাতাহাতিতে রূপ নেয়।

এই ঘটনার জেরে বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল। বিক্ষুব্ধ কর্মীরা জানান, পঞ্চায়েত প্রধান একাধিক প্রকল্পে অনিয়ম করছেন। অথচ দলের শীর্ষ নেতৃত্ব তা জেনেও নীরব। অনেক পঞ্চায়েত সদস্যও এই দুর্নীতির বিরুদ্ধে সরব হলেও কোনও ফল মেলেনি বলে অভিযোগ।

আরও পড়ুন – ‘এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?’ আদালত অবমাননার মামলায় ভর্ৎসনার শিকার চাকরিপ্রার্থীরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...