Monday, April 6, 2026

ডুরান্ডের উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাতে

Date:

Share post:

ডুরান্ড কাপের (Durand Cup) ঢাকে কাঠি আগেই পড়ে গিয়েছে। বৃহস্পতিবার তারই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও হয়ে গেল। যুবভারতী স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banrjee) হাত দিয়েই উদ্বোধন হবে এবারের ডুরান্ড কাপ (Durand Cup)। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ। সেই শতাব্দী প্রাচীন প্রতিযোগিতার শুরুটাই হবে এবার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) হাত দিয়ে। আর সেই ঘোষণাটাও করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। কলকাতা থেকে এবার সব মিলিয়ে মোট চারটি ক্লাব অংশগ্রহন করবে এবারের ডুরান্ড কাপে। এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ডুরান্ড কাপ ঘিরে।

বেশ কয়েকদিন ধরেই নানান টাল বাহানা চলছিল এই ডুরান্ড কাপ (Durand Cup) হওয়া নিয়ে। শেষপর্যন্ত সমস্ত জটিলতা কাটিয়ে এবারও হচ্ছে ডুরান্ড কাপ। মোহনবাগান সুপারজায়ান্ট, ইস্টবেঙ্গল, মহমেডান সহ এবার বাংলা থেকে খেলবে ডায়মন্ডহারবার এফসিও। এদিন উদ্বোধনের ঘোষণার পাশাপাশি পুরষ্কার মূল্যের ঘোষণাও করা হয়েছে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) উপস্থিতিতেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়ে গিল ডুরান্ড কাপের।

বাংলার ক্রীড়া দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, টানা ছয়বার ডুরান্ড কাপ আয়োজন করতে পেরে আমরা গর্বিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের সমস্ত দপ্তর আমাদের আয়োজনের ক্ষেত্রে সবরকম সাহায্য করেছে।

এই প্রতিযোগিতায় এবার বাড়ানো হয়েছে পুরস্কার মূল্যও। সেখানেই মোট পুরষ্কার মূল্য ১.২ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৩ কোটি টাকা। এবারও পাঁচ শহরের ছয় স্টেডিয়ামে হবে খেলা। যুবভারতী স্টেডিয়াম, কিশোরভারতী, কোকরাঝাড়, ইম্ফল, শিলং ও জামশেদপুরে হবে এবারের প্রতিযোগিতা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...