Thursday, June 25, 2026

২১ জুলাইয়ের সভায় হস্তক্ষেপ নয় হাই কোর্টের, রাজনৈতিক কর্মসূচির জন্য স্থান নির্দিষ্ট করার প্রস্তাব রাজ্য়কে

Date:

Share post:

একুশে জুলাইয়ের শহিদ দিবসের অনুষ্ঠানে রেকর্ড জমায়েতের আশা করছে তৃণমূল (TMC)। আর সেই সভা ভেস্তে দিতে আদালতে বামপন্থী আইনজীবী। বৃহস্পতিবার, শেষ মুহূর্ত বলে কালকাতা হাই কোর্ট (Calcutta High Court) জায়গা বদল করার কথা বলেনি। তবে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “এই সভা নিয়ে আমি কিছু শর্ত দেব“। একই সঙ্গে আগামী বছর থেকে জায়গা বদলের কথা ভাবতে বলেছেন রাজ্যকে।

ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের তৃণমূলের শহিদ দিবস পালিত হবে। প্রস্তুতি তুঙ্গে। ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে কলকাতা পুলিশের তরফে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে মামলা হয় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ২১ জুলাইয়ের আগে মামলা হয়, তারপর তারা ভুলে যান, কতদিন এসব চলবে? দুর্গাপুজো, ব্রিগেডের সভা, রানি রাসমণিতে যখন কোনও কর্মসূচি হয় তখনও যানজট হয়। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলে অভিযোগ অ্যাডভোকেট জেনারেলের।

২১ জুলাই যানজটের আশঙ্কায় মামলাকারীদের তরফে পুলিশকে চিঠি দেওয়া হয়। যদিও সেই চিঠির উত্তর মেলেনি বলে অভিযোগ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, মামলাকারীরা পুলিশকে চিঠি দিলেও কেন উত্তর দেওয়া হয়নি? এদিন বিচারপতি বলেন, এই অনুষ্ঠান তো ২০১১ সালে ব্রিগেডে হয়েছে। তীর্থঙ্কর ঘোষ বলেন, আমি এখন এই কর্মসূচিতে হাত দিচ্ছি না, হলফনামার আদান প্রদান করে সম্পূর্ণ শুনানি হবে“। আদালতের পর্যবেক্ষণ, রাজ্য নির্দিষ্ট করে একটা জায়গা ঠিক করে রাখুক যেখানে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি হবে।  পাশাপাশি বিচারপতি বলেন, সকাল ১১ টা পর্যন্ত মানুষের যাতে অফিস যেতে কোনও অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে হবে।

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...