Tuesday, April 7, 2026

জনমানবশূন্য গোপালগঞ্জে জারি কারফিউ, স্থগিত এইচএসসি পরীক্ষা

Date:

Share post:

এনসিপির কর্মসূচি ঘিরে বুধবার বাংলাদেশের গোপালগঞ্জের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে থমথম আওয়ামি গড়।গোপালগঞ্জ-কোটালিপাড়া,টেকেরহাট,ব্যাশপুর রুটে বন্ধ বাস চলাচল। জারি করা হয়েছে কারফিউ (Curfew imposed at Gopalganj)। অশান্ত পরিস্থিতির কারণে স্থগিত রাখা হয়েছে এইচএসসি পরীক্ষা।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে বুধবার এনসিপির (NCP) রথযাত্রা গোপালগঞ্জে পৌঁছলে রীতিমতো অশান্তির পরিবেশ তৈরি হয়। সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। রণক্ষেত্র পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিন পুলিশকর্মী গুরুতর আহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসানের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। এরপর এনসিপির নেতারা সভা করতে গেলে আওয়ামির কর্মী সমর্থকরা হামলা চালায় বলে শোনা যাচ্ছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দুপক্ষের সংঘর্ষে তিনজনের মৃত্যু এবং ন’জনের গুরুতর অবস্থায় হাসপাতালে থাকার খবর মিলেছে। এরপরই প্রশাসনের তরফে বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত কারফিউয়ের কথা ঘোষণা করা হয়। এদিন সকাল থেকে আর কোনও অশান্তির খবর মেলেনি।

 

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...