Monday, April 13, 2026

মরশুমের প্রথম ডার্বি ভেসে যাওয়ার আশঙ্কায় ফুটবলপ্রেমীরা!

Date:

Share post:

১৯ জুলাই কলকাতা লিগের ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা মোহনবাগান – ইস্টবেঙ্গলের (Kolkata League derby)। কিন্তু হাইভোল্টেজ ম্যাচ হবে তো? সূত্রের খবর, বুধবার নিরাপত্তাজনিত বেশ কিছু আশঙ্কার কথা প্রকাশ করে আইএফএ-কে (IFA) চিঠি দিয়ে পুলিশ জানিয়েছে, কল্যাণীতে মরশুমের প্রথম ডার্বি ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয়। জানা যাচ্ছে পুলিশের চিঠি পাওয়ার পর আইএফএ (IFA) সেক্রেটারি অনির্বাণ দত্ত (Anirban Dutta) এবং প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় (Ajit Bandopadhyay) বৈঠকে বসেন। কিন্তু সেখানেও ডার্বি জট কাটেনি বলেই খবর। ফলে, প্রিয় দলের চিরপ্রতিদ্বন্দ্বিতার মাঠের লড়াই হবে কিনা তা নিয়ে আশঙ্কায় ফুটবলপ্রেমীরা।

পুলিশের তরফে বলা হয়েছে, মোহনবাগান – ইস্টবেঙ্গল ম্যাচ মানেই সেখানে একটা আলাদা উন্মাদনা থাকবে। সমস্যা হচ্ছে, কল্যাণী স্টেডিয়ামে (Kalyani Stadium) ফেন্সিং নেই। ফলে সমর্থকদের বিরাট ভিড়ের মধ্যে নিরাপত্তা দেওয়া আদৌ সম্ভব নয়। পর্যাপ্ত পার্কিং নেই কল্যাণীতে। ডার্বির মতো ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামটি উপযুক্ত নয় বলেই মনে করছে পুলিশ। মঙ্গলবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠকের পর কল্যাণীতে ডার্বি আয়োজন নিয়ে কার্যত বিরক্তিই প্রকাশ করেছিলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। এবার পুলিশের চিঠির পর মরশুমের প্রথম ডার্বি ভেস্তে যাবে কিনা সে প্রশ্নই ঘোরাফেরা করছে ফুটবলকর্তা থেকে ফ্যানেদের মনে।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...