Monday, April 6, 2026

সরে গেলেন বিচারপতি বাগচী, সুপ্রিম আদালতে ঝুলে রইল পার্থ জামিন মামলা

Date:

Share post:

শীর্ষ আদালতে (Supreme Court) পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন মামলা থেকে সরে গেলেন বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Jaymalya Bagchi)। যার ফলে বৃহস্পতিবার মামলার নিষ্পত্তি হল না। আগামিতে অন্য বিচারপতির বেঞ্চে শুনানি হবে। ফলে আপাতত জেলেই থাকতে হবে প্রাক্তন মন্ত্রীকে।

নিয়োগ মামলায় প্রথমে CBI-এর হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। এরপর আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইডিও তাঁকে গ্রেফতার করে। যদিও সেই মামলায় আপাতত জামিন পেয়েছেন পার্থ। কিন্তু সিবিআই মামলায় তাঁর জামিন ভাগ্য ঝুলেই রইল। হাইকোর্টে তাঁর আবেদনের মঞ্জুর না হওয়ায় সুপ্রিম কোর্টের (SC) দ্বারস্থ হয়েছেন পার্থ।বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। কিন্তু বিচারপতি বাগচী ওই মামলাটি শুনতে রাজি না-হওয়ায় বেঞ্চ বদল হচ্ছে। কিন্তু হঠাৎ কেন এই জামিন মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি? আইনজীবীদের একাংশ মনে করছে, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের মামলা শুনেছিলেন বিচারপতি বাগচী। ফলে তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে। এই কারণেই হয়তো এমন সিদ্ধান্ত। পার্থ জামিন মামলার পরবর্তী শুনানি কবে তা এখনও জানা যায়নি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...