Thursday, February 5, 2026

বাংলাভাষীরা কবে রোহিঙ্গা হল! বাংলাভাষীদের উপর আক্রমণ নিয়ে প্রশ্ন ক্ষুব্ধ মমতার

Date:

Share post:

আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না। আমার পদবী আমার মনুষত্ব আমি ফাইলে আমার পদবী লিখি না। বৃহস্পতিবার, নিউটাউনে আবাসন প্রকল্পের উদ্বোধনের মঞ্চ থেকে বিজেপির (BJP) ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন বাংলা ভাষার মাহাত্ম্য উল্লেখ করে মমতা বলেন, আমি সব ভাষাকে সম্মান করি। কিন্তু আজকে একটা নোটিফিকেশন (Notification) করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের রিপোর্ট করে দাও। ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, “আমি গুজরাটি, মারাঠি সব বলতে পারি। আমাদের এখানে ভিনরাজ্যে যাঁদের নিয়ে যাওয়া হয়, তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত। তাঁদের ছাড়া কাজ হবে না বলেই এখান থেকে লোক নিয়ে যায়, দয়া করে নয়। দেড় কোটি মানুষ ভিন রাজ্য থেকে সেখানে কাজ করে। এখানে রোহিঙ্গা কোথা থেকে আসল! ওরা তো মায়ানমারের। ওরা বাংলা কীভাবে জানবে? যারা এসব কথা বলছেন তারা কী একবারও বুঝবেন না? আমরা তো কখনও বলি না তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললে বাংলাদেশী হয়ে গেল! যারা আগে বাংলায় জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, তাদের অভ্যাস হয়ে গেছে আগেকার বাংলায় কথা বলার তার মানে তারা বাংলাদেশী নয় তারা পুরোপুরি ভারতীয়।

এর পরে, ভোটার তালিকা থেকে নাম বাদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কে তোমরা হরিদাস পাল যে ১৭ লাখ মানুষের নাম বাদ দিয়ে দেবে! তারা বাংলার ভোটার। সে কোন ধর্ম, কোন জাতি, তার নাম কাটার অধিকার তোমাদের কে দিয়েছে! রাজনীতি করতে হলে প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে। সরকার চালাতে গেলে মাথাটাকে নড়াচড়া করাতে হবে। মগজকে মরুভূমি করলে হবে না। মগজকে মুক্ত আকাশে খুলে দিতে হবে।“
আরও খবর: বিজেপির ‘উত্তরকন্যা অভিযান’-এ শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

spot_img

Related articles

১৬ ডিগ্রির ঘরে কলকাতার পারদ, উইকেন্ডে ঠান্ডা ফিরবে দক্ষিণবঙ্গে! 

ফেব্রুয়ারির শুরু থেকেই শীতের (Winter) মেজাজ উধাও। মহানগরীতে সকাল সন্ধ্যায় হালকা অনুভূত হলেও রোদ উঠতেই অস্বস্তি বাড়ছে। ১১-১২...

সুপ্রিম আদালতে বাংলার সরকারি কর্মীদের DA মামলা, রায় ঘোষণা হবে আজ

কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যের সরকারি কর্মচারীদেরও মহার্ঘ ভাতা (DA)দেওয়ার দাবিকে সামনে রেখে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের...

মর্মান্তিক, লিফটের ভেতরে জন্মদিনের গ্যাস বেলুনে আগুন!

গুরগাঁওয়ের আমোল টাওয়ারের একটি লিফটের ভেতর গ্যাস বেলুন ফেটে ভয়ানক অগ্নিকাণ্ড! ২ ফেব্রুয়ারি এমন এক মর্মান্তিক ঘটনায় এক...

বিধানসভা নির্বাচনের আগে শেষ অন্তর্বর্তী বাজেট, আজ চমকের অপেক্ষায় বাংলা

বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে বৃহস্পতিবার তৃতীয়বারের তৃণমূল সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে।...