Friday, June 26, 2026

বাবলা সরকার খুনে ফের নয়া মোড়! সাত মাস পর আত্মসমর্পণ মূল অভিযুক্তের

Date:

Share post:

মালদহের (Malda) তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার (Dulal Sarkar) ওরফে বাবলা সরকার খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ মোড়। ঘটনার সাত মাস পর অবশেষে আত্মসমর্পণ করল মূল অভিযুক্ত বাবলু যাদব (Bablu Yadab)। শুক্রবার সকালে মালদহ জেলা আদালতে এসে আত্মসমর্পণ করে সে। আদালত আপাতত তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের ২ জানুয়ারি, প্রকাশ্য দিবালোকে নিজের ওয়ার্ডেই গুলি করে খুন হন ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূল নেতা দুলাল সরকার (Dulal Sarkar)। মহানন্দাপল্লি এলাকায় দুষ্কৃতীরা একাধিক গুলি চালিয়ে খুন করে তাকে।

ঘটনার পরেই পুলিশ তদন্তে নেমে মূলচক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে। তবে ঘটনার অন্যতম মূল অভিযুক্ত বাবলু যাদব সেই সময় থেকেই বিহারে আত্মগোপন করেছিল। তার খোঁজে জেলা পুলিশ পুরস্কারও ঘোষণা করে—ধরা পড়লেই মিলবে দুই লক্ষ টাকা। অবশেষে দীর্ঘ ৭ মাস পর শুক্রবার বাবলু যাদব নিজেই আদালতের শরণাপন্ন হন। প্রশাসন সূত্রে খবর, পুলিশের চাপ ও সর্বত্র নজরদারির কারণেই আত্মসমর্পণের পথ বেছে নিতে বাধ্য হয়েছে সে।

এই আত্মসমর্পণের ফলে তদন্তে নতুন মাত্রা আসতে পারে বলে মনে করছে পুলিশ। গোটা ঘটনার নেপথ্যে থাকা চক্র ও অর্থনৈতিক লেনদেনের যোগসূত্র নিয়ে আরও তথ্য মিলতে পারে বলেই অনুমান তদন্তকারীদের। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এই খুনের ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুন: থাইল্যান্ডের বৌদ্ধমঠে যৌন কেলেঙ্কারির অভিযোগ! ১১ ভিক্ষুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...