Tuesday, June 9, 2026

রাজ্যকে উপেক্ষা করে ফের জল ছাড়ল DVC! একের পর এক এলাকা প্লাবিত

Date:

Share post:

ডিভিসি ফের রাজ্য সরকারের অনুরোধ অগ্রাহ্য করল। বৃহস্পতিবার বিকেল থেকে মাইথন ও পাঞ্চেত জলাধার মিলিয়ে ডিভিসির (DVC) তরফে মোট ৬২ হাজার কিউসেকেরও বেশি জল ছাড়া  হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকালেই রাজ্য সেচ দফতরের পক্ষ থেকে ডিভিসিকে অনুরোধ জানানো হয়েছিল, জলছাড়ের হার ২৫ হাজার কিউসেকে সীমিত রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে। কিন্তু ডিভিসির পক্ষ থেকে জানানো হয়, উৎসমুখে অতিভারী বৃষ্টির জেরে জলাধারে (dam) অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। জলাধার রক্ষা করতেই জল ছাড়া ছাড়া উপায় নেই। এরপর বিকেলে ডিভিসির (DVC) দুর্গাপুর ব্যারেজ (Durgapur barrage) দিয়ে বিপুল পরিমাণ জল ছাড়ার সিদ্ধান্ত কার্যকর হয়। শুক্রবার সেই জল খানাকুল পাঁশকুড়া আরামবাগ সহ রাজ্যের বিভিন্ন এলাকায় প্লাবন (inundated) পরিস্থিতি তৈরি করেছে।

ডিভিসির দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেটরি কমিটির মেম্বার সেক্রেটারি সঞ্জীবকুমার জানিয়েছেন, ৬২১০০ কিউসেক করে জল ছাড়া হচ্ছে। এর পাশাপাশি, সুবর্ণরেখা নদীর ঝাড়খণ্ডের (Jharkhand) গালুডি জলাধার থেকেও এক লাখ দশ হাজার কিউসেকের বেশি জল ছাড়া (water release) শুরু হয়েছে।

আরও পড়ুন: বাঙালি তাড়িয়ে বাংলার ভোট দাবি! গর্জে উঠল বাংলা পক্ষ

রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইঞা বলেছেন, ‘‘ডিভিসিকে বারবার অনুরোধ করা হলেও তারা কথা রাখেনি। এই বিপুল পরিমাণ জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতির অবনতি হবে।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংশ্লিষ্ট এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া, ত্রাণ, উদ্ধার ও শিবির তৈরির সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Related articles

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...