Tuesday, April 7, 2026

নেই “জয় শ্রীরাম”! মোদির সভার আমন্ত্রণপত্রে দুর্গা-কালীর শরণে বিজেপি, মানুষের মধ্যে ভগবান খুঁজুন: কটাক্ষ শশীর

Date:

Share post:

কথায় কথায় জয় শ্রীরাম! তাতে যতটা ভক্তি, তার থেকে বেশি উগ্রতা। পদ্ম শিবিরের এই রাম-নাম ভালো ভাবে নেয়নি বাংলার মানুষ। ফলে ক্রমশ ফিকে হচ্ছে গেরুয়া। বাঙালি আবেগ ধরতে নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) আমলে সেই কারণেই হয়ত দুর্গা-কালীর শরণে বিজেপি (BJP)। দুর্গাপুরের বাসিন্দাদের কাছে বাড়ি বাড়ি মোদির সভার আমন্ত্রণ পত্রে বড় করে লেখা, “ভারত মাতার জয়, জয় মা দূর্গা, জয় মা কালী”। এই নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। শশী পাঁজা (Shashi Panja) বলেন, মানুষের মধ্যে ভগবান খুঁজুন। তাঁদের উন্নয়ন করুন।

২০২১-এর বিধানসভা হোক বা ২০২৪-এর লোকসভা- জয় শ্রীরাম বলে ভোট চাইতে গিয়েছে বিজেপি। আর সেই জয়ধ্বনিতে যত না ভক্তি, তার থেকে বেশি ছিল ঔদ্ধত্য- অভিযোগ বিরোধীদের। বাংলার মানুষও সেটা গ্রহণ করেনি তার প্রমাণ মিলেছে ভোট বাক্সে। এই পরিস্থিতি উগ্র হিন্দুত্ববাদ ও বাংলা-বিরোধীর তকমা গা থেকে ঝেড়ে ফলতে চাইছে বিজেপি। শমীক ভট্টাচার্যের আমলে, সেই কারণে রাম ছেড়ে রামচন্দ্র যে দেবীর শরণাপন্ন হয়েছিলেন, সেই দুর্গা ও কালীর শরণে বর্তমান বিজেপি নেতৃত্ব। মোদির সভায় আসার যে আমন্ত্রণপত্র বিলি হয়েছে তার উপরে লেখে ‘প্রিয় দুর্গাপুরবাসী’। দ্বিতীয় লাইনেই লেখা, “ভারত মাতার জয়, জয় মা দূর্গা, জয় মা কালী”। বাংলার মানুষের মন জয়ের করতেই এই স্ট্র্যাটেজি বদল বলে মত রাজনৈতিক মহলের। এর আগে শমীক ভট্টাচার্যের দায়িত্ব নেওয়া

শমীক ভট্টাচার্য বলছেন, তিনি সবার ধর্মাচারণের স্বাধীনতায় বিশ্বাস করেন। যাঁর ইচ্ছে হবে কালী মন্দিরে যাবেন, যাঁরা ইচ্ছে হবে নমাজ পড়বেন- সবাই শান্তি থাকুন সেটাই তাঁরা চান। কিন্তু রামনামের বদলের কোনও ব্যাখ্যা দিতে পারেননি রাজ্য সভাপতি।

আর এই বিষয় নিয়ে বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্য়ের মন্ত্রী শশী পাঁজা। শুক্রবার, সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভক্তিতে আন্তরিকতা থাকে। সেটা দেখানো বিষয় নয়। তারা বাংলায় দুর্গা-কালীর কথা বলে, ভিনরাজ্যে অন্য কথা বলে। এটা বিজেপির সংকীর্ণ রাজনীতি বলে কটাক্ষ করেন শশী। একই সঙ্গে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, মানুষের মধ্যে ভগবান খুঁজুন। তাদের উন্নয়ন।
আরও খবরTRF-কে জঙ্গি তালিকাভুক্ত আমেরিকার, মার্কিন পদক্ষেপকে স্বাগত ভারতের

Related articles

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...