Friday, April 3, 2026

সমালোচনার মাঝে জাদেজার পাশেই দাঁড়াচ্ছেন গম্ভীর

Date:

Share post:

রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) পাশেই দাঁড়াচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে ২২ রানে হার। শেষ পর্যন্ত জাদেজা একটা লড়াই চালালেও শেষরক্ষা হয়নি। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ফিরতেই ভারতের সব আশা শেষ হয়ে গিয়েছিল। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে নানান মন্তব্য শোনা যাচ্ছে। বিশেষ করে জাদেজাকেই (Ravindra Jadeja) অনেকে নিশানা করছেন।

প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই জাদেজার ধীর গতিতে ক্রিকেট খেলা নিয়ে প্রশ্ন তুলছিলেন। সেই পরিস্থিতিতে খানিকটা ধীরে চলো নীতিই নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আর সেই ধীর ক্রিকেট নিয়েই প্রশ্ন তুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে অনিল কুম্বলেরা। অনেকেই মনে করছেন সেই সময় নাকি খানিকটা আগ্রাসী ক্রিকেট খেলা উচিৎ ছিল রবীন্দ্র জাদেজার।

কিন্তু সেই সময়ের চিত্রটা ছিল সম্পূর্ন আলাদা। এতদিন মুখ বন্ধ করেই রেখেছিলেন রবীন্দ্র জাদেজা। জাদেজার পাশে দাঁড়িয়েই এবার মুখ খুলেছেন ভারতীয় দলের হেডস্যার। গৌতম গম্ভীর (Gautam Gambhir) জানিয়ছেন, “একটা অসাধারণ লড়াই করেছিলেন রবীন্দ্র জাদেজা। জাড্ডু যে লড়াইটা করেছে তা এক কথায় অনবদ্য”।

তৃতীয় টেস্টে ১৮১ ম্যাচে ৬১ রান করেছিলেন রবীন্দ্র জাদেজা। যদিও সেই ম্যাচ জিততে পারেনি ভারতীয় দল। আগামী ২৩ জুলাই চতুর্থ টেস্টে নামবে টিম ইন্ডিয়া। সেখানে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...