Tuesday, April 7, 2026

সিরাজের প্রশংসায় সহকারী কোচ, ভাবনা শুরু ওয়ার্কলোড নিয়েও

Date:

Share post:

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এতদিন শুধু জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কথাই ভাবা হচ্ছিল। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন মহম্মদ সিরাজও (Mohammed Siraj)। চতুর্থ টেস্টে নামার আগে ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথা শোনা গেল ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডাসকাথের মুখে। তবে কী এবার মহম্মদ সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও ভাবনা শুরু বোর্ডের। এমন গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

সিরাজ (Mohammed Siraj) সবসময় যতটা চান সেভাবে হয়ত উইকেট পাননা ঠিকই, কিন্তু তাঁকে একজন সিংহের সঙ্গেই তুলনা করছেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডাসকাথে। তাঁর মতে সিরাজ বল হাতে নিলেই সকলের প্রত্যাশার পারদটাও চড়তে শুরু করেছে। সিরাজ সবসময়ই নিজের সেরাটা মাঠে দেন। তবে অনেক সময়ই সিরাজ সেই প্রতিদানটা পাননা কিন্তু সিরাজকে নিয়ে যে ভারতীয় শিবির বেশ আত্মবিশ্বাসী তা বলার অপেক্ষা রাখে না।

রায়ান টেন ডাসকাথে জানিয়েছেন, “আমরা কতটা ভাগ্যবান যে তাঁর মতো একজনকে দলে পাওয়া গিয়েছে। আমি জানি একজন পেসারের থেকে আমরা যা প্রত্যাশা করি সেটা সবসময় তাঁর থেকে পাওয়া যায় না, কিন্তু সিরাজের হৃদয়টা সিংহের মতো। তিনি যখনই বল হাতে নেন, আমরা সকলেই বুঝতে পারি যে কিছু একটা এবার হতে পারে”।

শেষ ম্যাচে বলের পাশাপাশি ব্যাটিংয়েও জাদেজাকে দক্ষতার সঙ্গে সঙ্গ দিচ্ছিলেন এই তারকা পেসার। কিন্তু শেষপর্যন্ত প্লেডঅন হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল সিরাজকে। চোখের জল লুকোতে পারেননি। কিন্তু সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এবার ভাবনা শুরু হয়ে গিয়েছে।

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...