Friday, April 3, 2026

ফের দাদাগিরি! এবার সিভিকের মারে কাটা পড়ল যুবকের আঙুলের অংশ

Date:

Share post:

ফের সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি! মারধরের চোটে আঙুল কেটে পড়ে গেল যুবকের! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কালনার সমুদ্রগড় স্টেশনে। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আক্রান্ত যুবক জানান, তিনি ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন। ট্রেন আসতে দেরি হওয়ায় নিজের মতো মোবাইল ঘাঁটছিলেন। তখনই এক সিভিক ভলান্টিয়ার এসে হঠাৎ তাঁর হাত থেকে ফোন কেড়ে নেয় বলে অভিযোগ। এরপর কোনও কারণ না জানিয়েই তাঁকে ওয়েটিং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই সিভিক। যুবক বাধা দিতে গিয়ে কোলাপসিবল গেট আঁকড়ে ধরেন। সেখানেই ঘটে অঘটন।

যুবকের অভিযোগ, গেট ধরে থাকার সময় ওই সিভিক তাঁর হাতে ভারী কিছু দিয়ে আঘাত করে। সেই আঘাতেই তাঁর আঙুলের সামনের অংশ কেটে যায়। এখন তিনি জালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, আঙুল জোড়া লাগানোর চেষ্টা চলছে।

রেল পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও তার সহযোগীদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে GRP দাবি করেছে, ওয়েটিং রুমে ঢোকার সময় কোনওভাবে আঙুল কেটে গিয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন – শ্রাবণ মাসে বিক্রি করা যাবে না মাংস! গাজিয়াবাদে কেএফসির আউটলেট বন্ধ করাল হিন্দু রক্ষা দল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...