Tuesday, June 23, 2026

শ্রাবণ মাসে বিক্রি করা যাবে না মাংস! গাজিয়াবাদে কেএফসির আউটলেট বন্ধ করাল হিন্দু রক্ষা দল

Date:

Share post:

শ্রাবণ মাসে মাংস বিক্রি করা যাবে না, এই দাবিতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বসুন্ধরা এলাকায় কেএফসি ও নাজির ফুডস-এর আউটলেট জোর করে বন্ধ করে দিল হিন্দু রক্ষা দল। শুক্রবার ওই সংগঠনের সদস্যরা ওই দোকানে মিছিল নিয়ে হাজির হয়। এই ঘটনার একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় “জয় শ্রী রাম” স্লোগান দিতে দিতে দোকানের ভেতরে ঢুকছে হিন্দু রক্ষা দলের সদস্যরা। দোকানের ভেতরে ঢুকে তারা দোকানের কর্মীদের হুমকির স্বরে জানায় শ্রাবণ মাসে মাংস বিক্রি করা যাবে না। শুধু তাই নয়, তারা জোর করে ওই দুটি দোকান বন্ধ করিয়ে দেয়।

প্রসঙ্গত, শ্রাবণ মাসে অনেকেই পেঁয়াজ, রসুন খান না। মাংস খান না। অনেকেই এই সময় উপোষ করে থাকেন। হিন্দু ধর্মে এই মাস খুবই পবিত্র মাস হিসেবে ধরা হলেও মাংস বিক্রির উপর কোনও সরকারি নিষেধাজ্ঞা নেই। তারপরেও হিন্দু রক্ষা দল রীতিমত পুলিশের উপস্থিতিতে জোর করে বন্ধ করিয়ে দেয় দোকান। এই ঘটনার পর, সাধারণ মানুষের অধিকার নিয়েই উঠছে প্রশ্ন। এই ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে, হিন্দু রক্ষা দলের সদস্যরা হুমকির সুরে বলছে, “এটা হিন্দুস্তান, এখানে হিন্দু যা চাইবে সেটাই হবে।” ওই দলের এক সদস্যের মতে “এটা হিন্দু অধ্যুষিত এলাকা। এখানে ধর্মীয় যাত্রা হয়। ওরা এখানে মাংস বিক্রি করছে! হিন্দুদের অনুভূতির প্রতি সম্মান না দেখালে প্রতিবাদ হবেই।” শুধু তাই নয়, তাদের এই কর্মসূচির জন্য কোনো লিখিত অনুমতি ছিল না বলে জানিয়ে এক সদস্যের দাবি,”আমরা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। মৌখিকভাবে অনুমতি নিয়েছি।এরা আবার দোকান আবার খুললে আবারও প্রতিবাদ করব, এবং ফের বন্ধ করাব।”

এই ঘটনার পর সংগত ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি শাসিত রাজ্যে মানুষের সাংবিধানিক অধিকার কি আদৌ সুরক্ষিত? এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তৃণমূল নেত্রী শ্রেয়া পান্ডে জানিয়েছেন, “কে এই সংগঠনকে এই অধিকার দিয়েছে এটা ঠিক করার যে আমরা কি খাবো, আমরা কি পছন্দ করব বা আমরা কি মেনে চলবে তা ঠিক করার? যে মুহূর্তে এই ধরনের ক্ষমতা কোন একটা নির্দিষ্ট দলের হাতে চলে আসে তখন আর গণতন্ত্র থাকে না।” তিনি আরো বলেন, “গাজিয়াবাদে যে ঘটনা ঘটেছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা একটা স্পষ্ট ইঙ্গিত, একটা সতর্কতা যে বিজেপি কোন ভারত তৈরি করতে চাইছে। যেখানে একদল মুষ্টিমেয় লোক ঠিক করবে আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, আপনি কি বিশ্বাস করবেন, আপনি কি মেনে চলবেন। এটা গাজিয়াবাদের কেএফসি স্টলে হয়েছে কাল এটা আমার বাংলায় কোন বিরিয়ানি স্টলে হবে, পাঞ্জাবের কোন ধাবায় হতে পারে, মুম্বইয়ের কোনও দোকানে হতে পারে, কোনও ক্লাউড কিচেনে হতে পারে।”

আরও পড়ুন – সংসদের বাদল অধিবেশনের আগে এক জোট I.N.D.I.A.: ৮ প্রশ্ন কেন্দ্রের কাছে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...