Saturday, June 13, 2026

বর্ষায় রাস্তায় খানাখন্দ, দ্রুত প্রতিকার ও নজরদারিতে বিশেষ সেল গঠন পূর্ত দফতরের 

Date:

Share post:

টানা বর্ষণে রাজ্যের বহু রাস্তার অবস্থা বেহাল। শহর থেকে গ্রাম—প্রায় সর্বত্র রাস্তায় গর্ত, ধ্বংসপ্রাপ্ত পিচ ও জমা জল জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা রোধ ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

পূর্ত দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তার সমস্যা নিয়ে সরাসরি অভিযোগ জানাতে চালু রাখা হয়েছে একটি হেল্পলাইন নম্বর—৯০৮৮৮২২১১১। এই নম্বরে অভিযোগ এলেই সংশ্লিষ্ট দফতরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বর্ষাকালে সম্পূর্ণ রাস্তা সংস্কার সম্ভব নয় বলে জানিয়েছে পূর্ত দফতর। কারণ এই সময়ে করা বড় মেরামত দীর্ঘস্থায়ী হয় না। আপাতত ‘ব্রিক স্টিচিং’ পদ্ধতিতে গর্ত ইট দিয়ে বোজানো হচ্ছে। বর্ষা শেষ হলে সেগুলি তুলে পূর্ণাঙ্গ সংস্কার করা হবে।

রাস্তার খারাপ অবস্থার দ্রুত মূল্যায়ন ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ মনিটরিং সেল গঠন করেছে। এই সেলে সাত-আটজন কর্মী নিয়োজিত রয়েছেন এবং এই সেল পরিচালিত হবে খাদ্য দফতরের অফিস থেকে।

প্রায় ১৯,৬০০ কিলোমিটার রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পূর্ত দফতর। বর্ষা শুরু হতেই রাস্তার বেহাল দশা নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়ছে নবান্নে। এমনকি কলকাতা হাইকোর্টও শহরের রাস্তাঘাট ও জলজমা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এই প্রেক্ষিতেই, দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে মানুষকে স্বস্তি দিতে মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। পূর্ত দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “মানুষ যাতে সমস্যার দ্রুত সমাধান পায় এবং বর্ষার মধ্যে দুর্ঘটনা এড়ানো যায়, সেই দিকেই নজর দেওয়া হচ্ছে।” রাজ্যের নাগরিকদের আশ্বাস দিয়েছে প্রশাসন—সংশ্লিষ্ট দফতরগুলি সমন্বয় রেখে দ্রুত ব্যবস্থা নেবে এবং বর্ষার পর রাস্তার স্থায়ী সংস্কার কার্যকর করা হবে।

আরও পড়ুন – ডিভিসি-র জলছাড়া – নিম্নচাপের আশঙ্কায় জরুরি বৈঠক নবান্নে, পরিস্থিতি মোকাবিলায় তৎপর রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...