Friday, April 3, 2026

হরিপালে বিষ খাইয়ে ২৫টি কুকুরকে হত্যা! তদন্তে পুলিশ

Date:

Share post:

হুগলির হরিপাল (Haripal) থানার নালিকূল এলাকায় এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসী। অভিযোগ, মঙ্গলবার রাতে বিষ (poison) খাইয়ে ২০২৫টি কুকুরকে হত্যা করা হয়েছে। এখনও পর্যন্ত ৫টি কুকুর নিখোঁজআশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া ৫টি কুকুরের চিকিৎসা চলছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পশুপ্রেমীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পশু কল্যাণ সংস্থা হোম অ্যান্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইমেল করে হরিপাল থানায় অভিযোগ দায়ের করে। সংস্থার সদস্যরা থানায় গিয়ে লিখিত অভিযোগও জানান। তারা মৃত সারমেয়দের ময়নাতদন্ত এবং আহতদের যথাযথ চিকিৎসার দাবি তুলেছেন।

সংস্থার সদস্য অভিষেক ঘোষ (Abhisekh Ghosh) বলেন, “এই বর্বর ঘটনার খবর পেয়ে আমরা ছুটে আসি। যেভাবে বিষ দিয়ে কুকুরদের মারা হয়েছে, তা অমানবিক।” সহ-সম্পাদক বিভাস গুপ্ত জানান, “প্রতিদিনই পশুপাখিরা মানুষের হিংস্রতার শিকার হচ্ছেশিক্ষিত সমাজের অনেকেই বোঝেন না, সকল জীবেরই বাঁচার অধিকার রয়েছে।” সংস্থার সম্পাদক গৌতম সরকার বলেন, “পশু নির্যাতনের বিরুদ্ধে আরও কঠোর আইন প্রয়োজন। প্রতিটি ঘটনার বিচার হওয়া উচিত। আমরা খুব শীঘ্রই আইনমন্ত্রীর কাছে এই নিয়ে দাবি জানাব।”

পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মৃত সারমেয়দের ময়নাতদন্তের ব্যবস্থাও করা হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানান, “স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে।” আরও পড়ুন: ১৯ বছর কোমায় থাকার পর প্রয়াত সৌদির ‘ঘুমন্ত’ রাজকুমার

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...