Tuesday, June 23, 2026

১৯ বছর কোমায় থাকার পর প্রয়াত সৌদির ‘ঘুমন্ত’ রাজকুমার

Date:

Share post:

দীর্ঘ ১৯ বছর কোমায় থাকার পর অবশেষে জীবনযুদ্ধ থামালেন সৌদি রাজকুমার (Saudi Prince) আল-ওয়ালিদ বিন খালেদ আল-সৌদ (Alwaleed bin Khaled bin Talal)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। দীর্ঘদিন ধরেই চিকিৎসারত এই রাজপুত্রকে দেশের মানুষ চিনতেন ‘স্লিপিং প্রিন্স’ (Sleeping Prince) নামে। শনিবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর পিতা খালিদ বিন তালাল আল সৌদ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর

প্রসঙ্গত, ২০০৫ সালে ব্রিটেনে পড়াশুনোর সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন যুবরাজ আল-ওয়ালিদ। দুর্ঘটনায় তাঁর মস্তিষ্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তারপর থেকেই তিনি কোমায় ছিলেন। একাধিকবার তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও জ্ঞান ফেরেনি কখনওই। তাঁর বাবা, প্রিন্স খালেদ বিন তালাল, গত দুই দশক ধরে ছেলের পাশে থেকে চিকিৎসার ব্যবস্থা করে গিয়েছেন। “আল্লাহ চাইলে অলৌকিক কিছু ঘটতে পারে”— এই বিশ্বাসেই ছেলের লাইফ সাপোর্ট কখনও বন্ধ করেননি তিনি।

২০২০ সালে প্রিন্সের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে তাঁকে অল্প একটু নড়তে দেখা যায়। তাতেও আশার আলো দেখেছিলেন অনেকে। কিন্তু সেই আশার অধ্যায় অবশেষে ২০২৫ সালে এসে ইতি টানল। রাজপরিবারের তরফে জানানো হয়েছে, রাজধানী রিয়াধে (Riyadh) তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যেই সৌদি রাজপরিবারের শীর্ষ সদস্যরা শোকপ্রকাশ করেছেন। দেশজুড়ে জাতীয় স্তরে প্রিন্স আল-ওয়ালিদের মৃত্যু সংবাদকে সম্মান জানানো হয়েছে। আরও পড়ুন : শ্রাবণ মাসে বিক্রি করা যাবে না মাংস! গাজিয়াবাদে কেএফসির আউটলেট বন্ধ করাল হিন্দু রক্ষা দল

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...