Saturday, March 28, 2026

এক নারীকে দুই ভাই বিয়ে করে ‘গর্বিত’! নারীর সম্মানের পক্ষে সরব তৃণমূল

Date:

Share post:

কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশে ইউনিফর্ম সিভিল কোড প্রতিষ্ঠা করতে তৎপর। রাজনীতির জন্য যতটা তৎপরতা নরেন্দ্র মোদি ও তাঁর প্রশাসনের মধ্যে দেখা যায়, তার ছিটেফোঁটাও দেখা যায় না শিক্ষার প্রসারের মাধ্যমে অশিক্ষা ও কুপ্রথা দূর করতে। তার ফল স্বরূপ এবার হিমাচল প্রদেশে গর্বের সঙ্গে এক নারীকে বিয়ে করলেন দুই ভাই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হল তাঁদের বিয়ের সেই ভিডিও। যে সংস্কারের বশে এই প্রথা আজও হিমাচল প্রদেশ (Himachal Pradesh) তথা উত্তরাখণ্ডের (Uttarakhand) বেশ কিছু অংশে আজও নারীদের এভাবে পুতুল খেলার মতো ব্যবহার করা হয়, তা নিয়ে প্রশ্ন তোলে বাংলার শাসকদল তৃণমূল।

হিমাচল প্রদেশের ট্রান্স গিরি এলাকার শিল্লাই গ্রামের বাসিন্দা দুই ভাই প্রদীপ নেগি ও কপিল নেগি একই মঞ্চে বিয়ে সম্পন্ন করেন। কুনহাট গ্রামের সুনিতা চৌহান তাঁদের কনে। শুনতে আশ্চর্য লাগলেও পুরাণের যুগের মতো সুনিতার সঙ্গেই দুই ভাইয়ের বিয়ে হয়। বিয়ের পরে প্রদীপ নেগি গর্বের সঙ্গে বলেন, কোনও চাপে পড়ে এই সিদ্ধান্ত নিইনি। স্বেচ্ছায় উপজাতির প্রাচীন সংস্কার (polyandry) বজায় রাখতে এই প্রথা পালন করি। এভাবে পরিবারে নারীকে সম্মান দেওয়া হবে।

২০২৫ সালে দাঁড়িয়ে যখন নরেন্দ্র মোদি (Narendra Modi) গোটা দেশকে ডিজিটাল বানিয়ে ফেলার স্বপ্ন দেখাচ্ছেন, তখন হিমাচলের এই গ্রামের ছবি স্পষ্ট করে দেয় আসলে ভারতের অবস্থান কোথায়। টাকা দিয়ে দেশের বায়ুসেনার লেফটেন্য়ান্টকে মহাকাশে পাঠালেও আদতে নরেন্দ্র মোদির নীতি যে নারী বিরোধী তাও স্পষ্ট হয়ে যায় এই ধরনের প্রথায়।

আরও পড়ুন: ধর্মতলাতেই চলবে একুশে জুলাইয়ের শহিদ তর্পণ: সমাবেশের আগে বার্তা তৃণমূল নেত্রীর

দেশ থেকে সামাজিক ব্যধি দূর করতে ব্যর্থ মোদি ব্যস্ত রাজনীতি করতেই। সেখানেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) প্রশ্ন, বিজেপি ও তাদের সরকার কী স্পষ্ট করতে পারবে যে তাদের প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড আদিবাসী সমাজে প্রথাগুলি যেমন হিমাচল প্রদেশের বহুপতি গ্রহণ প্রথা বন্ধ করতে পারবে? যদি তা হয়, তবে সজোরে প্রচার করুন।

Related articles

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...