Monday, April 6, 2026

পুজো ধামাকার পারদ চড়ালো ‘রঘু ডাকাত’, রবিবারে প্রকাশ্যে এল দমদার প্রি-টিজার

Date:

Share post:

অপেক্ষার অবসান। প্রকাশ্যে ‘রঘু ডাকাত’দেব (Dev)। ‘ধুমকেতু’ গানের রোমান্টিক ইমেজের নেশা কাটার আগেই সোশ্যাল মিডিয়ায় রক্ত গরম করা প্রি-টিজার। ইংরেজ অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের আগুনকে ২০২৫-এর সময়োপযোগী করে তুলে ধরল এই ঝলক। রঘু ডাকাতের (Raghu Dakat) লুকে দেবের (Dev) স্টান্টের সামান্য অংশের দেখা মিলতেই উন্মাদনা বাড়ছে অনুরাগীদের।

‘খাদান’ অভিনেতার ক্যারিয়ারে তো বটেই এমনকি বাংলা সিনেমার অন্যতম বড় মাইলস্টোন হতে চলেছে ‘রঘু ডাকাত’, এমন ভবিষ্যৎবাণী করেছিলেন অনেকেই। প্রি-টিজার মুক্তি পেতেই ভরা বর্ষার মরশুমে যেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ আর প্রতিশোধের আগুন জ্বালালেন দিলেন অভিনেতা দেব (Dev)। সুতীক্ষ্ণ দৃষ্টি থেকে চোখ ধাঁধানো ভিএফএক্স- এবার পুজোয় ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই সিনেমা যে আরও একটা ব্লকবাস্টার উপহার দিতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে তা বেশ স্পষ্ট। মুক্তিপ্রাপ্ত ঝলকে দেখা গেছে ইংরেজদের নির্যাতন, গাছে ঝুলন্ত দেহ, জ্বলন্ত শস্যক্ষেত্রের মতো নানা দৃশ্য। বেশ কিছু সময় পরে রঘুর সিল্যুয়েট। তিরন্দাজের বেশে পাগড়ি পরা দেব উঁকি দেন। কখনও হাতে তীর ধনুক আবার কখনও খড়গ হাতে তাঁকে অ্যাকশন করতে দেখা যায়।

গোটা প্রি টিজার জুড়ে তাঁর লুক, শরীরী ভাষা ও অ্যাকশনের কম্বো একেবারে শেষ দৃশ্যে গিয়ে দর্শকে মাতিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখন পর্দায় ইংরেজ সংহারক রূপে অভিনেতা দেব (Dev) কোন ইতিহাস সৃষ্টি করেন সেটাই দেখার অপেক্ষা।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...