Saturday, June 20, 2026

উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির দুর্যোগ দক্ষিণবঙ্গে!

Date:

Share post:

বর্ষার (Monsoon) মরশুমে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে, আগেই জানিয়েছিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার থেকে ফের একবার ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় (Rain forecast in South Bengal)। বুধবার থেকে দুর্যোগ বাড়লেও সপ্তাহের প্রথম ব্যস্ততম দিন সোমবারই কলকাতায় দফায় দফায় বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে। রবিবাসরীয় সকাল থেকেই মেঘলা আকাশ। দুপুরের পর শহরতলীতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যদিও তাতে আর্দ্রতাজনিত অস্বস্তির কমার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

রবিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি চলবে দক্ষিণেও। বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও বর্ধমানে। বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দু-এক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৭থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

 

Related articles

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...