Saturday, June 20, 2026

জোকা IIM ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন আদালতের

Date:

Share post:

দেশের নামে শিক্ষাপ্রতিষ্ঠান জোকা আইআইএমের বয়েজ হস্টেলে ধর্ষণ কাণ্ডে (Joka IIM Rape case) নির্যাতিতা গোপন জবানবন্দি না দেওয়ায় এবার শর্তসাপেক্ষে অভিযুক্ত পড়ুয়াকে অন্তর্বর্তী জামিন দিল আদালত (Alipore Court) । শনিবার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে অভিযুক্ত পরমানন্দ টোপ্পানওয়ারকে আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয়। ৫০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।

আদালতে অভিযুক্তের আইনজীবী বলেন, নির্যাতিতা কেন গোপন জবানবন্দি দেওয়া এড়িয়ে যাচ্ছেন তার কোন সঠিক জবাব নেই। আক্রান্ত পড়ুয়ার প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষার কথা বলা হলেও এখনও পর্যন্ত তার মেডিক্যাল টেস্ট হয়নি। একবার নয় তিনবার গোপন জবানবন্দির জন্য নির্যাতিতাকে ডাকা হয়েছিল। কেন তিনি গোপন জবানবন্দি দিতে বারবার এড়িয়ে যাচ্ছেন? নির্যাতিতা কেন আসছেন না? তাঁকে একবারের জন্যও আদালতে আনা কেন সম্ভব হল না?সরকারি আইনজীবী জানান, হয়তো নির্যাতিতা এখনও ট্রমায় আছেন। তাই অভিযুক্তের জেল হেফাজতের আবেদন করেন তিনি। পরে প্রয়োজনে পুলিশ হেফাজতের কথাও জানান। কিন্তু সেই আর্জি খারিজ করে দেন বিচারক। অভিযুক্ত পরমানন্দকে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হলেও তাঁকে বেশ কিছু শর্ত মানতে হবে। সেগুলি হল –

  • • এখনই রাজ্য ছেড়ে কোথাও যেতে পারবেন না অভিযুক্ত পড়ুয়া
  • • জরুরি প্রয়োজনে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে
  • • মোবাইল নম্বর ও পাসপোর্ট পুলিশের কাছে জমা রাখতে হবে
  • • পুলিশের তদন্তে সবরকমের সহযোগিতা করতে হবে
  • • অভিযোগকারিণী বা তাঁর পরিবারের উপর কোনও প্রভাব খাটানো চলবে না

ধৃত পরমানন্দের অন্তর্বর্তী জামিনের প্রসঙ্গে নির্যাতিতার পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। –

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...