Tuesday, June 2, 2026

সেওয়াগের রেকর্ড ভাঙার হাতছানি ঋষভের সামনে

Date:

Share post:

ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নামতে চলেছে ভারত। সেখানেই ঋষভ পন্থের (Rishabh Pant) সামনে বিরাট রেকর্ডের হাতছানি। কার্যত বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag) রেকর্ড ভাঙারই হাতছানি রয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) সামনে। চতুর্থ টেস্টে যদি আরও তিনটি ওভার বাউন্ডারি হাঁকাতে পারেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার, তবেই বিরেন্দ্র সেওয়াগের রেকর্ড ভেঙে দেবেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ইতিমধ্যেই চলতি এই টেস্ট জোড়া সেঞ্চুরি করে ফেলেছেন পন্থ। সেইসঙ্গে অর্ধশতরানওএসেছে তাঁর ঝুলিতে। এমনকি তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেও ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটে এসেছিল সেঞ্চুরির ঝলক। টেস্টের মঞ্চ হলেও ঋষভ পন্থের ব্যাটে সবসময়ই ছিল বড় শটের ঝলক।

ঋষভ পন্থ সবসময়ই বেশ আক্রমণাত্মক মেজাজেই খেলেন। সেই ধারাটা যে তিনি চতুর্থ টেস্টেও ধরে রাখবেন তা বলার অপেক্ষা রাখে না। এখন পর্যন্ত ভারতীয় টেস্টে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড রয়েছে বীরেন্দ্র সেওয়াগের। ১০৩ ম্যাচে ৯০টি ছয় হাঁকিয়েছেন তিনি। সেখানেই সেওয়াগের থেকে মাত্র দু ধাপই পিছিয়ে রয়েছেন ঋষভ পন্থ।

এই মুহূর্তে ৪৬ ম্যাচে ৮৮টি ছয় রয়েছে ঋষভ পন্থের। আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট। যদিও চোট থাকার জন্য সেখানে ঋষভ পন্থ উইকেট কিপিং করতে পারবেন না বলেই শোনা যাচ্ছে। শুধুমাত্র ব্যাট হাতেই ঋষভ পন্থকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে সকলে।

Related articles

টিম ইন্ডিয়ার সংসারে আকিব, নতুন সহকারী পেলেন গম্ভীর

আইপিএল শেষ হওয়ার পরই এবার ফোকাসে আফগানিস্তান সিরিজ। আসন্ন সিরিজের জন্য টিম ইন্ডিয়ার শিবিরে ডাকা হল রঞ্জি ট্রফির...

বাঁশদ্রোণীর ‘অভিযুক্ত’ স্কুলে ফিরবে না আয়ুষের ভাই, পারলৌকিক ক্রিয়া শেষে জানালেন বাবা

১৫ জুন শেষ হচ্ছে স্কুলের গরমের ছুটি। সবাই স্কুলে ফিরলেও আর ফিরবে না আট বছরের আয়ুষকুমার নাথ (Ayush...

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...