Saturday, June 20, 2026

বাতিল হয়ে গেল ভারত বনাম পাকিস্তান ম্যাচ

Date:

Share post:

পহেলগাম ঘটনার জের, লেজেন্ডদের খেলাতেও এবার বাতিল হয়ে গেল ভারত বনাম পাকিস্তান (INDvPAK) ম্যাচ। ২০ জুলাই অর্থাৎ রবিবারই দুই চির প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে রাজি নন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। একাধিক ভারতীয় ক্রিকেটার (Indian Cricketers) নাম তুলে নেওয়ার ফলে শেষপর্যন্ত ম্যাচ বাতিল করে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

হকির জন্য পাকিস্তানের এই দেশে আসার কথা শোনা এবং ভলিবল প্রতিযোগিতায় দুই দেশের একে অপরের মুখোমুখি হওয়ার কথা জানার পরই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসেও (WCL) এই দুই দলের ম্যাচ রাখা হয়েছিল। কিন্তু সেখানেই সুরেশ রায়না (Suresh Raina), হরভজন সিং (Harbhajan Singh) থেকে ইউসুফ পাঠানরা নিজেদের নাম তুলে নিয়েছেন। এরপরই শেষপর্যন্ত ম্যাচ বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

পহেলগাম ঘটনা হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সবরকমের সম্পর্খ কার্যত ছিন্ন করেছে ভারত। সেখানে ক্রিকেটও তার বাইরে নয়। ভারত বনাম পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ কার্যত অনিরিদিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এমনকি পাকিস্তানে গিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলেনি ভারত। এই ম্যাচ যদিও দুই দেশের লেজেন্ডদের মধ্যেই ছিল।

কিন্তু সেখানেও পাকিস্তানকে বয়কট করার রাস্তাতেই হেঁটেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। তারা নাম তুলে নেওয়ার ফলেই শেষপর্যন্ত ম্যাচ বাতিল হয়ে গিয়েছে।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...