Saturday, June 20, 2026

একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ ঘিরে উত্তেজনা, উত্তরপাড়ায় যুব তৃণমূলের মেগা মিছিল

Date:

Share post:

একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশকে সামনে রেখে রাজ্য জুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। সেই প্রস্তুতিরই অংশ হিসেবে উত্তরপাড়ায় যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অর্ণব রায়ের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হলো।

এই মিছিলে নেতৃত্ব দেন দুই সাংসদ—কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে পা মেলান এলাকার চেয়ারম্যান, কাউন্সিলর এবং অসংখ্য তৃণমূল কর্মী-সমর্থক। মিছিল শেষে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার সব মানুষকে যিনি ভালো রেখেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হোক। আগামীকাল একুশে জুলাই আমরা সকলে ধর্মতলায় শহীদ তর্পণ করতে যাব।”

অন্যদিকে, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম না করে বিরোধী দলনেতাকে কটাক্ষ করে বলেন, “টান্টুখোরদের জায়গা বাংলার রাজনীতিতে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ২০২৬ সালের নির্বাচনেও চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরবে।” তিনি আরও জানান, “আগামীকাল শহীদ সমাবেশ থেকেই ২৬-এর নির্বাচনের লড়াই শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে দিশা দেখাবেন, তা নিয়ে ফিরে গিয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে আমাদের।” এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শহীদ দিবসের আগের দিন এমন মিছিল শাসকদলের মনোবল আরও বাড়িয়ে দিল।

আরও পড়ুন – ধর্মতলাতেই চলবে একুশে জুলাইয়ের শহিদ তর্পণ: সমাবেশের আগে বার্তা তৃণমূল নেত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...